,

সানিয়াকে আজ পাশে পাচ্ছেন না মালিক

3204_s4ক্রিকেটে শোয়েব মালিকের প্রিয় প্রতিপক্ষ সম্ভবত ভারত। ফর্মের তলানিতে থাকলেও চিরপ্রতিদ্বন্দ্বী এ দলের বিপক্ষে মাঠে নামলেই ঝলসে ওঠে তার ব্যাট। ভারতের বিপক্ষে পাকিস্তানকে অনেকবার উদ্ধার করেছেন তিনি। ক্যারিয়ারে তার ওয়ানডে সেঞ্চুরি ৮টি। এরমধ্যে ৪টিই এসেছে ভারতের বিপক্ষে। চলমান এশিয়া কাপে সেই ভারতের বিপক্ষে আজ মাঠে নামবে পাকিস্তান। কিন্তু মর্যাদার এ লড়াইয়ে নিজের স্ত্রীকে পাশে পাচ্ছন না শোয়েব মালিক। তিনি সমর্থন করছে ভারতকে। কারণ, তার স্ত্রী তো একজন ভারতীয়। জন্মভূমি হিসেবে মনেপ্রাণে ভারতকেই ছোটবেলা থেকে ভালোবেসে এসেছেন। নিজের পেশাদারী ক্ষেত্রে সফল টেনিস তারকা সানিয়া মির্জা। ক্রীড়াজগতের দুই ক্ষেত্রের এই দুই তারকার বিয়ের পর অনেক আলোচনা হয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের দুই ক্রীড়াবিদ এখনও নিজ দেশের জন্য অন্তঃপ্রাণ। আবার ভালোবাসার ক্ষেত্রেও সম্পর্ক অটুট। থাকেন তো একই ছাদের নিচে। তবে আজ ভারতের বিপক্ষে নিজের স্ত্রীর সমর্থন পাচ্ছেন না সেটা শোয়েব মালিক নিজেই জানালেন। বলেন, ‘সানিয়া ভারতীয়। তাই তার ভারতকে সমর্থন করাটাই স্বাভাবিক। তবে আমি ভালো খেললে কিন্তু সে অনেক খুশি হবে।’ সানিয়া যাকেই সমর্থন করুন, কঠিন এ লড়াইয়ে শোয়েব মালিক নিজের দেশকেই এগিয়ে রাখলেন। বলেন, ‘খেলাটা দারুণ হবে। ভারত দারুণ ফর্মে আছে। ব্যাটিংয়েও সেরা লাইনআপ। কিন্তু আমাদের বোলিংও খুব ভালো। তবে শেষ পর্যন্ত পাকিস্তানই এই ম্যাচে ফেভারিট বলে আমি মনে করি।’ তবে পাকিস্তান যে চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে এটা অস্বীকার করলেন না মালিক। বলেন, ‘তারা (ভারত) ইতিমধ্যে এক ম্যাচ খেলে ফেলেছে। সেটা তারা জিতেছে। তাই মানসিকভাবে তারা বেশ ফুরফুরে। তবে তাদের বিপক্ষেই আমাদের প্রথম ম্যাচে নামতে হবে। তাই আমাদের জন্য ম্যাচটা চ্যালেঞ্জিং।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে