,

অনন্য রেকর্ড গড়লেন মাহমুদুল্লাহ

30স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫১ রানে হারিয়েছে বাংলাদেশ।
জয়ের জন্য ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আরব আমিরাত। এর মধ্যে হিট উইকেটের শিকার হয়ে নিজের উইকেট হারিছেন আরব আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদ।
টি-টোয়েন্টিতে এই প্রথম বাংলাদেশের বিপক্ষে হিট উইকেট কোন ব্যাটসম্যান। ঘটনাটি দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারে। মাহমুদউল্লাহ রিয়াদের পঞ্চম বলে স্ট্যাম্প ভেঙ্গে হিট উইকেটের ফাঁদে পড়েন জাভেদ।
এর আগে বাংলাদেশের বিপক্ষে টেস্টে হয়েছেন দু’জন হিট উইকেটের শিকার হয়েছেন। ২০০৯ এ শাহাদাত হোসেনের বলে ওয়েস্ট ইন্ডিজের রায়ান অস্টিন এবং ২০১১ তে সাকিব আল হাসানের বলে আরেক ক্যারিবীয়ান ড্যারেন স্যামি।
ওয়ানডেতেও দু’জন হিট উইকেটের ফাঁদে পড়েছেন। মাশরাফির বলে স্কটল্যান্ডের রায়ান ওয়াটসন (২০০৬) আর রুবেল হোসেনের বলে জিম্বাবুয়ের ম্যালকম ওয়ালার (২০১১)।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে