,

নাচ নিয়েও ব্যস্ত মেহজাবীন

photo-1456478882বিনোদন প্রতিবেদক : কখনো নৃত্যশিল্পী হবেন, এমনটা ভাবেননি মেহজাবীন। তাই ছোটবেলায় নাচও শেখা হয়নি তাঁর। কিন্তু টিভি অনুষ্ঠান ও বিভিন্ন স্টেজ শোতে এখন নিয়মিত নাচ করছেন তিনি। প্রশ্ন জাগতেই পারে, কীভাবে সম্ভব? এর উত্তর জানিয়েছেন তিনি এনটিভি অনলাইনকে।

মেহজাবীন বলেন, ‘আমি এখন নিয়মিত কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ ভাইয়ার কাছ থেকে নাচ শিখছি। এ জন্য আমার নাচের শো এখন বেশি করা হচ্ছে। আমি বলব না যে খুব ভালো নাচ করতে পারছি, তবে শেখার চেষ্টা আমার রয়েছে। ভালো সাড়াও পাচ্ছি। তাই নাচটাও চালিয়ে যাব।’

এর পর নাচের শো কবে আছে—জানতে চাইলে মেহজাবীন বলেন, ‘আগামীকাল শনিবার সন্ধ্যায় আছে। চট্টগ্রামে বোট ক্লাবে সোহাগ ভাইয়ার দল নাচ পারফর্ম করবে। সেখানে আমিও নাচ করব। নাচের অনুশীলনও হয়ে গেছে। আগামীকাল সকালে চট্টগ্রামের উদ্দেশে আমরা রওনা দেব।’

চট্টগ্রাম থেকে ফিরে এসে স্বাধীনতা দিবসের একটি নাটকের শুটিং করবেন বলে জানান মেহজাবীন। নাটকটি পরিচালনা করবেন তানিয়া আহমেদ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে