,

অনুশীলনেও পাওয়া গেল ‘যুদ্ধে’র আভাস!

cap-24_103635স্পোর্টস ডেস্ক : সোয়া ঘণ্টায় ম্যাচের টিকেট শেষ! দুই চিরশত্রুর লড়াইয়ের উত্তাপ শুরু হয়েছে তখন থেকেই। এরপর ফতুল্লায় অনুশীলনেও তার রেশ টের পাওয়া গেল।

একই মাঠে পাশাপাশি নেটে দুই দল অনুশীলন করেছে। কিন্তু আড়াই ঘণ্টার অনুশীলনে কোনও ক্রিকেটারই এগিয়ে গিয়ে সামান্য সৌজন্য বিনিময়ও করলেন না!

দীর্ঘদিন পরে শনিবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। মাঠে যে কেউ কাউকে ছেড়ে কথা বলবেন না, শুক্রবার অনুশীলনেই একে অপরকে বুঝিয়ে দিলেন কোহলি-আফ্রিদিরা।

আন্তর্জাতিক ম্যাচের আগে অনুশীলনের সময়ে দুই দলের ক্রিকেটারদের মধ্যে সৌজন্য বিনিময় অথবা টুকটাক মজাও পরিচিত ছবি। কিন্তু দীর্ঘদিন পরে বাইশ গজে ভারত-পাক লড়াই, তার উপরে সাম্প্রতিককালে ক্রিকেট মাঠের বাইরেও দু’দেশের সম্পর্কে অবনতি। সবকিছুর নির্যাস যেন শুক্রবারের অনুশীলনে দেখা গেল।

এর মধ্যে আবার শহীদ আফ্রিদি ভারতের উপরে মনস্তাত্ত্বিক চাপ বাড়ানোর চেষ্টা শুরু করে দিয়েছেন। তার দাবি, ভারত-পাক সম্পর্ক যেমনই হোক না কেন, ক্রিকেট বা খেলাকে তার বাইরে রাখা উচিত। যদিও পাকিস্তান সরকার দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে বারবার এগিয়ে এসেছে বলেও দাবি করেছেন পাক অধিনায়ক।

এদিকে শুক্রবারও অনুশীলন করেননি ধোনি, নেহরা। এমনিতেই পিঠে ব্যথা নিয়েই বাংলাদেশের বিরুদ্ধে খেলেছিলেন তিনি। সূত্রের খবর, সেই কারণেই শনিবারের ম্যাচের আগে

অনুশীলনে অধিনায়ককে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে চোটপ্রবণ নেহরাকেও বাঁচিয়ে রাখছে টিম ম্যানেজমেন্ট। ফলে ৩৬ বছরের পেসারের জন্য আলাদা অনুশীলনের শিডিউল রাখা হয়েছে। সম্ভবত সেই কারণে নেহরাকেও শুক্রবারের অনুশীলনে দেখা যায়নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ