বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চতুর্থ উইকেটের পতন বাংলাদেশের

Bangladesh cricketer Sabbir Rahman plays a shot during a Twenty20 cricket match between India and Bangladesh for the Asia Cup T20 cricket tournament at The Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on February 24, 2016. AFP PHOTO/Munir uz ZAMAN / AFP / MUNIR UZ ZAMAN        (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক : টসে হেরে বাংলাদেশের শুরুটা বেশ ভালোই ছিল। উদ্বোধনী জুটিতে ৪৫ রান দলের স্কোরশিটে যোগ করেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন। এই জুটিতে আঘাত হানেন আমিরাত পেসার মোহাম্মদ শেহজাদ। দুর্দান্ত এক ডেলিভারিতে তিনি সাজঘরের পথ দেখান বাংলাদেশের ওপেনার সৌম্য সরকারকে। ২১ বলে ২টি চার ও একটি ছক্কায় ২৪ রান করেন সৌম্য। এরপর সাব্বির বেশি দূর যেতে পারেননি। ১২ বলে ৬ রান করেন। সাব্বিরের বিদায়ের পর বাংলাদেশের ইনিংস বশিদূর এগোনো আগেই বিদায় নিলেন মিথুন। ৪১ বলে ৪ চার ও ২ ছয়ে ৪৭ রান করেন মিথুন। রান খরায় রয়েই গেল মুশফিকের ব্যাট। আজকেও ৮ বলে মাত্র ৪ রান করে সাঁজঘরে ফিরলেন মুশফিক।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩ ওভারে ৪ উইকেটে ৮৩ রান।