,

মুখ খুললেন সোনাক্ষী বাবার পরকীয়া নিয়ে  !

news-image

 

 

বিনোদন ডেস্ক : অনেকেই বলেন তাঁর সঙ্গে বিরাট মিল রয়েছে একজনের। সেই ‘একজন’-এর প্রসঙ্গ এলে কিছুটা নিষ্প্রভও হয়ে যান তিনি। একটু থমকে জানান, না, তেমন কোনও সাদৃশ্য তিনি তো কখনও খুঁজে পাননি।

 

সোনাক্ষী সিংহের সঙ্গে প্রাক্তন বলিউড তারকা রিনা রায়ের মুখাবয়বের আশ্চর্য সাদৃশ্য লক্ষ করেন অনেকেই। তার কারণ অনুসন্ধান করতে গেলে তো ফিরতে হয় কুড়ি কুড়ি বছরের পার। ১৯৭০ দশকে রিনা রায় তাঁর ঝকঝকে উপস্থিতিতে আকৃষ্ট করেন বিপুল সংখ্যক দর্শককে। আর এই সময়েই শত্রুঘ্ন সিংহের সঙ্গে তাঁর রোম্যান্স নিয়ে বিরাট গুঞ্জন ওঠে বলিউডে।তার পরে একদিন সেই লাভ স্টোরি ফুরোয়। রিনা বিয়ে করেন মহসিন খানকে। তাঁর জীবন বয়ে যায় অন্য খাতে। শত্রুঘ্নও তাঁর কেরিয়ারকে নিয়ে যান অন্য ময়দানে।

 

Sonakhi-Sinaha

 

বাবার একদা ফ্লেমের সঙ্গে কী করে মিল থাকে মেয়ের— এই যুক্তি কি মাথায় ঢোকে না প্রশ্নকর্তাদের? তবে সম্প্রতি তাঁর বাবা আর রিনা রায়ের সম্পর্ক নিয়েই মুখ খুললেন সোনাক্ষী। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁর বাবা ও রিনা রায়ের রোম্যান্স যখন ঘটেছিল, তখন তাঁর জন্মও হয়নি। বড় হয়ে, বুঝতে শিখে তিনি অনুভব করেছেন ব্যাপারটা। তার পরে তাঁর মনে হয়েছে, অতীতে কী ঘটেছিল, তার জন্য তাঁর বাবাকে কাঠগড়ায় দাঁর করানোর কোনও মানে হয় না। প্রত্যেকেরই একটা অতীত থাকে। তাকে আঁকড়ে কেউ কি সারা জীবন কাটান? এসব গল্প রসাল গসিপের উপাদান হতে পারে। কিন্তু তাঁর পারিবারিক সম্পর্ককে তিনি পরিবারের বিন্দু থেকেই দেখতে চান।

 

 

আর রিনা রায়ের চেহারার সঙ্গে সাদৃশ্য নিয়ে প্রশ্ন উঠলে বেশ ঝেঁঝেই ওঠেন। জানান, তাঁর সঙ্গে তাঁর মা পুনম সিংহের সঙ্গেই তাঁর মিল বেশি। প্রসঙ্গত, পুনমও ছিলেন ১৯৭০ দশকের বলিউড অভিনেত্রী। তাঁর ‘স্ক্রিন নাম’ ছিল ‘কোমল’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে