,

শাহরুখ-গৌরি-আলিয়া প্রথমবার এক ফ্রেমে 

 

 

বিনোদন ডেস্ক : ছবিতে যে তিনজন তারকাকে দেখা যাচ্ছে, তারা কিন্তু প্রথমবারের মত একসঙ্গে ফ্রেম বন্দি হলেন! আলিয়া ভাট, গৌরি সিন্ধে এবং বলিউড বাদশাহ শাহরুখ খান। শুধু যে ফ্রেমেই প্রথমবার, তা কিন্তু না। বরং প্রথমবার একসঙ্গে এই তিনজনই একটি বিগ বাজেটের ছবিতে চুক্তিবদ্ধও হয়েছেন!

2016_02_25_21_02_16_Nu1tEKZoULk4Prw4yKtOnFoInvVRvS_original

 

হ্যাঁ। গেল বছরে যে গুঞ্জন শোনা গিয়েছিল যে ‘ইংলিশ ভিংলিশ’ নির্মাতা গৌরি সিন্ধের দ্বিতীয় ছবিতে হাঁটু বয়েসি মেয়ে আলিয়া ভাটের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন বলিউড কিং শাহরুখ খান, সেই গুঞ্জনকেই সত্য প্রমানিত করে নতুন ছবিতে সম্প্রতি কাজ শুরু করলেন তারা তিনজন!

 

 

আর ছবির কাজেই তারা অবস্থান করছেন গোয়াতে। আর সেখানে অবস্থানকালে এই তিনজনের একটি সেলফি দিলেন আলিয়া ভাট।সেখানে ছবির প্রাথমিক কাজ করে ফের মুম্বাই চলে আসবেন। তবে শুটিং এখনই নয়। কারণ ছবির নায়িকা আলিয়া ভাট ব্যস্ত হয়ে যাবেন তার এই বছরের আলোচিত ছবি ‘কাপুর এন্ড সন্স’-এর প্রচার প্রচারণায়। ছবিটি যে আসছে মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। আর অন্যদিকে শাহরুখ ব্যস্ত আছেন তার আসন্ন ছবি ‘রইস’ নিয়ে। এই ছবির কাজ শেষ হলেই আগামী মাসেই গৌরি সিন্ধের পরিচালনায় ছবিতে শুটিং শুরু করবেন তারা।

 

 

উল্লেখ্য, শাহরুখ-আলিয়ার ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন শাহরুখ খানের প্রোডাকশন হাউজ ‘রেড চিলি এন্টারটেইনমেন্ট’ এবং করন যোহরের ‘ধর্ম প্রোডাকশনস’।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ