,

২০১৪ সেরা অভিনেতা ফেরদৌস, সেরা অভিনেত্রী মৌসুমী ও মিম

95e4f54f88ef9d3027f1f5030f50c920-Untitled-1চূড়ান্ত হয়েছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’-এর পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম। জুরি বোর্ডের সদস্যদের বাছাই শেষে মনোনীত ব্যক্তিদের নাম পাঠানো হয় তথ্য মন্ত্রণালয়ে। ২৪ ফেব্রুয়ারি তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ এতে স্বাক্ষরও করেছেন। ২০১৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ছবি নির্বাচিত হয়েছে মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’। একই ছবির জন্য সেরা কাহিনিকার ও সংলাপ রচয়িতা হিসেবেও দুটি বিভাগে পুরস্কার পেয়েছেন মুরাদ পারভেজ। আর সেরা অভিনেতা হয়েছেন ফেরদৌস (এক কাপ চা)। যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মৌসুমী (তারকাঁটা) ও মিম (জোনাকীর আলো)।

তথ্য মন্ত্রণালয়ের থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব জানা গেছে।
.জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এবারের আসরে ‘মেঘমল্লার’ ছবির জন্য সেরা পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদুর রহিম অঞ্জন। ‘দেশা দ্য লিডার’ ছবির গানের জন্য সেরা গায়ক নির্বাচিত হয়েছেন জেমস। এবারই প্রথম তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলতে যাচ্ছেন। যৌথভাবে সেরা গায়িকা নির্বাচিত হয়েছেন রুনা লায়লা (প্রিয়া তুমি সুখী হও) ও মমতাজ (নেকাব্বরের মহাপ্রয়াণ)। ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবির জন্য সেরা সংগীত পরিচালক, গীতিকার, সুরকার ও রূপসজ্জা শিল্পী নির্বাচিত হয়েছেন যথাক্রমে সাইম রানা, মাসুদ পথিক, বেলাল খান ও আবদুর রহমান।
সেরা গায়ক ছাড়াও ‘দেশা দ্য লিডার’ ছবির জন্য এ বছর সেরা খল চরিত্রে নির্বাচিত হয়েছেন তারিক আনাম খান। একই ছবির জন্য সেরা চিত্রনাট্যকার সৈকত নাসির ও সেরা সম্পাদক হয়েছেন তৌহিদ হোসেন চৌধুরী। আর বাংলাদেশি চলচ্চিত্রের খল চরিত্রের জনপ্রিয় অভিনেতা হিসেবে পরিচিত মিশা সওদাগর এবার পেয়েছেন সেরা কৌতুক অভিনয়শিল্পীর পুরস্কার। সানিয়াত হোসেন পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবির জন্য এই পুরস্কার পেয়েছেন মিশা। সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে ‘তারকাঁটা’ ছবির জন্য এজাজুল ইসলাম ও ‘৭১ এর মা জননী’ ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন চিত্রলেখা গুহ।
‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’-এর এবারের আসরে মোট ২৬টি বিভাগে পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুরস্কার পাওয়া অন্যদের মধ্যে আছেন সেরা চিত্রগ্রাহক মোহাম্মদ হোসেন জেমী, সেরা শিশুশিল্পী আবির হোসেন অংকন (বৈষম্য), সেরা শিল্প নির্দেশক মারুফ সামুরাই (তারকাঁটা), সেরা শব্দগ্রাহক রতন পাল, শিশুশিল্পী বিশেষ শাখায় পুরস্কার মারজান হোসাইন জারা (মেঘমল্লার) ও শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা কনক চাঁপা চাকমা (জোনাকীর আলো)।
এ ছাড়াও জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ তে যৌথভাবে আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন সৈয়দ হাসান ইমাম ও রাণী সরকার। খুব শিগগিরই একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার পাওয়া ব্যক্তিদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে