রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করিনা আগেই জানতেন রণবীর-ক্যাটের ব্রেক আপের কথা!

বিনোদন ডেস্ক :করিনা কপূরই প্রথম ‘কফি উইথ করণ’-এ এসে সবার সামনে ওঁর ভাই রণবীর কপূর এবং ক্যাটরিনা কইফের অ্যাফেয়ারের কথা ফাঁস করে দিয়েছিলেন। ওই টক শো-এ ক্যাটরিনাকে নিজের ‘ভাবি’ বলে সম্বোধন করেন। আর ইদানীং যখন শোনা যাচ্ছে রণবীর আর ক্যাটরিনার নাকি ব্রেক আপ হয়ে গিয়েছে তখন এই ব্যাপারে করিনা কিছু বলবেন না তা কি হতে পারে?

image
সম্প্রতি একটি টক শো-তে করিনাকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন “রণবীর আমার সঙ্গে এ ব্যাপারে আগেই কথা বলেছে। কিন্তু এটা ওঁর ব্যক্তিগত ব্যাপার। তাই আমি এ নিয়ে মিডিয়ার সামনে কিছু বলতে পারবো না। আমি আমার ভাইকে খুব ভালোবাসি। এবং সব সময় ওঁর পাশে থাকবো। জীবনে যা কিছু ভাল ও যেন তার সবটাই পায়।”
রণবীর-ক্যাটের ব্রেক আপের ব্যাপারে নিজের মতামত না জানালেও ভাইয়ের সম্পর্কের টানাপড়েনের খবর যে তাঁর কাছে আগে থেকেই ছিল সেটা স্পষ্ট করে দিলেন করিনা কপূর খান।

এ জাতীয় আরও খবর