,

মুক্তি পেলেন সঞ্জয় দত্ত

Duttপাঁচ বছরের সাজা শেষে অবশেষে আজ মুক্তি পেলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত ইয়েরওয়াদা কেন্দ্রীয় জেল থেকে আজ তাকে মুক্তি দেয়া হয়। ১৯৯৩ সালের মুম্বাই ধারাবাহিক বোমা হামলার ঘটনায় অবৈধ অস্ত্র রাখার দায়ে দোষী সাব্যস্ত করে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল মহারাষ্ট্রের বিশেষ একটি আদালত। ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে ধারাবাহিক বোমা হামলায় ২৫৭ জন প্রাণ হারান। এ হামলার সঙ্গে যোগসাজশে একই বছরের এপ্রিলে গ্রেফতার হন সঞ্জয়। অবৈধ স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেল এবং অন্যান্য অস্ত্রশস্ত্র রাখার দায়ে ১৯৯৬ সালে দোষী সাব্যস্ত হন তিনি। তখন দেড় বছর জেল খাটেন তিনি। এরপর বোম্বে হাইকোর্ট ২০১৩ সালে তাকে পাঁচ বছরের সাজা দেন। যেহেতু ইতোমধ্যে তিনি দেড় বছর সাজা খাটেন তাই এবার তিনি সাড়ে তিন বছর সাজা খেটেই মুক্তি পেলেন। তবে সাজাকালীন তাকে বারবার প্যারোলে মুক্তি দেয়া নিয়ে বেশ বিতর্ক হয়। গতকালও এক সমাজকর্মী বোম্বে হাইকোর্টের কাছে আবেদন করেছিল সঞ্জয়কে মুক্তি না দেয়ার জন্য। এই অভিনেতাকে মুক্তি দেয়া হলে তা বন্দীদের সঙ্গে অন্যায়ের সামিল হবে বলে আবেদনে বলেন তিনি। এদিকে, মুক্তি পাওয়ার পর এই কয়েকটি দিন সঞ্জয় তার পরিবারের সঙ্গেই কাটাবেন বলে একটি সূত্র জানায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে