বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাপূর পরিবারকে ‘মাফিয়া’ বললেন সাইফ!

bfgfgjghghgবিনোদন ডেস্ক : কাপূর পরিবারকে ‘ইতালীয় মাফিয়া পরিবার’ বলে দেগে দিলেন খোদ সাইফ আলি খান! আর এই ‘কমপ্লিমেন্ট’ বেশ হেসে হেসেই মেনেও নিলেন করিনা কাপূর খান!

বিষয়টা ঠিক কী? কারিনার কথায়, ‘‘আসলে কাপূর পরিবারের সকলেই খুব খেতে ভালবাসে। সাইফ তো বলে, আমরা খাবার আর ড্রিঙ্কের ব্যাপারে পুরো পাগল। কাপূর পরিবারের সকলে যখন এক টেবিলে খেতে বসে অন্তত তিরিশটা আলাদা আলাদা ডিশ তো থাকবেই।
খেতে বসে খাবার আর ড্রিঙ্ক ছাড়া অন্য কোনও দিকে তাকাই না আমরা। সে জন্যই ফুল কাপূর ফ্যামিলিকে ইতালীয় মাফিয়া বলে সাইফ।’ কাপূর পরিবারের প্রতি সইফের এই উপমা বেশ খুশি মনেই মেনে নিয়েছেন করিনা। একটুও রাগ না করে বিষয়টা বেশ এনজয় করছেন নায়িকা।

এ জাতীয় আরও খবর