কঙ্গনার আয় দেড় কোটি টাকা দৈনিক বিজ্ঞাপন বাবদ!

 

নিজস্ব প্রতিবেদক : বলিউডের অভিনেতা, অভিনেত্রীদের বিলাসবহুল জীবনযাপন দেখে এঁদের পারিশ্রমিক কত বা বছরের মোট আয় কত তা জানার কৌতুহল হয় অনেকেরই! অবশ্য এঁদের অনেকেরই আজকাল পারিশ্রমিকের পরিমাণ যা দাঁড়িয়েছে, তাতে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়।

image (1)
বলিউডের হিরোরা এ ব্যাপারে সব সময়ই অবশ্য কিছুটা এগিয়ে। তবে নায়িকারাও মোটেই পিছিয়ে নেই। ইদানিং বলিউড অভিনেত্রীদের অনেকেই পারিশ্রমিকের অঙ্ক বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। আর তাঁদের মধ্যে সবার প্রথমে রয়েছেন বোধহয় ‘কুইন’-খ্যাত কঙ্গনাই। বলিউডের একটি সূত্র জানাচ্ছে, সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পাওয়া কঙ্গনা পারিশ্রমিক নিচ্ছেন ছবি পিছু ১১ কোটি টাকা! এর সঙ্গেই নাকি বলিউডে ‘সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের’ তালিকায় ঢুকে পড়েছেন তিনি।

 

এ ছাড়া একাধিক এনডোর্সমেন্টও রয়েছে তাঁর। শোনা যায়, এনডোর্সমেন্টের ক্ষেত্রে দিনপিছু তাঁর চার্জ দেড় কোটি টাকা। এক বার ভাবুন তা হলে এই মুহূর্তে বলিউডের সবচেয়ে ব্যাস্ত নায়িকা প্রিয়ঙ্কা চোপড়া বা দীপিকার এনডোর্সমেন্টের অঙ্কটা কত? তবে দিন পিছু দেড় কোটি টাকা! ভাবা যায়!!

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত