,

যথা সময়েই শুরু হবে বাংলাদেশ-ভারত ম্যাচ

ban+ind20160224101531স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে আজ সন্ধ্যায় পর্দা উঠছে এশিয়া কাপের ১৩তম আসরের। তবে এ ম্যাচের আগে বড় বাধা হিসেবে দেখা দিচ্ছে বৃষ্টি। তবে আশার কথা হচ্ছে নিয়ে আপাতত কোন শঙ্কা নেই। সম্পূর্ণ অক্ষতই রয়েছে শের-ই-বাংলা স্টেডিয়ামের মাঠ। তাই নতুন করে বৃষ্টি না হলে যথা সময়েই শুরু হবে এশিয়া কাপের প্রথম ম্যাচ।

গতকাল থেকেই কভারে ঢাকা ছিল শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রায় পুরো মাঠ। দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত ভারী বৃষ্টি হলেও খেলার উপযোগী রয়েছে সম্পূর্ণ মাঠ। ইতোমধ্যেই মাঠের কভার সরানোর কার্যক্রম শুরু হয়েছে। নতুন করে বৃষ্টি হলে ম্যাচ শুরুতে কিছুটা বিলম্ব হতে পারে। তুলনামূলকভাবে পানি নিষ্কাসন ব্যবস্থা ভালো থাকায় ভারী বৃষ্টি না হলে খেলা শুরু নিয়ে কোন শঙ্কা হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে বিবিসির আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে, চলতি দিনে বিকালের পর বাতাসের বেগ আরো বাড়তে পারে। আজকে তাপমাত্রা রয়েছে ২৮ ডিগ্রী সেলসিয়াস। বৃহস্পতিবারেও একই তাপমাত্রা থাকবে। তারপর কমতে কমতে শনিবার সর্বনিম্ন ১৯ ডিগ্রী সেলসিয়াসে নেমে আসতে পারে। জানিয়ে রাখা ভালো, শনিবার পর্যন্ত প্রত্যেকদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাধারণ অবস্থায়, বৃষ্টির কারণে ওভার কমানো হয়ে থাকে। টি-টোয়েন্টি ফরম্যাটের এই ক্রিকেটে অর্ধেক কমিয়ে ১০ ওভারে আনা হতে পারে। অবস্থা আরো খারাপ হলে খেলা গড়াবে সুপার ওভারে। আবহাওয়ার এই অবস্থার কারণেই কিনা টস ভাগ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগে ব্যাটিং করতে চাইবে উভয় দলই। মাশরাফি-সাকিবদের খেলায় বৃষ্টির সঙ্গে টস ভাগ্যটা তাই গুরুত্বপূর্ণ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে