মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ভারত খেলার ব্যাঘাত ঘটবে না-বিসিবি

photo-1456301947বৃষ্টির কারণে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের খেলায় কোনো ব্যাঘাত ঘটবে না জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্টের চেয়ারম্যান লোকমান হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ‘হালকা বৃষ্টি হয়েছে। এতে খেলায় কোনো সমস্যা হবে না।’আজ বুধবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হচ্ছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।দুপুরে রাজধানীর বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ঝুম বৃষ্টিও নামে।আবহাওয়ার এ পরিস্থিতির মধ্যে খেলা শুরু হতে কোনো সমস্যা হবে কি না—জানতে চাইলে লোকমান হোসেন বলেন, ‘খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। এ সময়ের মধ্যে মাঠ প্রস্তুত করে নেওয়া যাবে।’

প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে। এবারই প্রথমবারের মতো দেখা গেছে একটি বাছাইপর্ব। চার দেশের সেই বাছাইপর্বের লড়াইয়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে চূড়ান্ত পর্বে খেলার টিকেট পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। সে সঙ্গে রয়েছে চারটি টেস্ট খেলুড়ে দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী