,

মুস্তাফিজুরকে এই ভারত কেমন খেলে, দেখতে চাই

¯Í…yy„এক বছর আগে বাংলাদেশের মাঠে বাংলাদেশের কাছে হেরেছিল ভারত। যদিও সেটা আলাদা ফর্ম্যাটে। ওই ওয়ান ডে সিরিজটা খুব মন দিয়ে দেখেছিলাম। বলতেই হবে যে, ওদের চেয়ে অনেক ভাল দলের কাছে হেরেছিল ভারত। বাংলাদেশ ক্রিকেট যে প্রচুর উন্নতি করেছে, তার একটা লক্ষণ হল ওদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সেমিফাইনালে ওঠা। সিনিয়র টিমটাও ভারতকে ভালই চ্যালেঞ্জ ছুড়ে দেবে।
আমার কাছে গত বছরের ভারত আর এ বারের টিমটার মধ্যে তফাত হল, এই টিমটাকে দেখে মনে হচ্ছে এরা সিরিয়াস আর আত্মবিশ্বাসী। গত বছর ভারত চার মাসের অস্ট্রেলিয়া সফর থেকে একটাও ম্যাচ না জিতে ফিরেছিল। এ বার টি-টোয়েন্টি সিরিজ জয় ওদের যথেষ্ট আত্মবিশ্বাস দিচ্ছে।
তবে ভারতকে বুঝতে হবে যে, বাংলাদেশের মাঠে বাংলাদেশ দুর্দান্ত। নিজেদের পরিবেশে খেলাটা ওরা উপভোগ করে। গত বছর ভারতের প্রধান সংহারক ছিল তরুণ বাঁ-হাতি সিমার মুস্তাফিজুর রহমান। ইতিমধ্যে যে বেশ বিখ্যাত হয়ে উঠেছে। টি-টোয়েন্টিতে ভারত ওকে কী ভাবে খেলে, সেটা দেখতে আগ্রহ হচ্ছে।
চোটের জন্য ধোনি হয়তো খেলবে না। সীমিত ওভারে ধোনি মারাত্মক, কিন্তু ওকে ছাড়াও ভারত শক্তিশালী দল। বিরাট কোহলির নেতৃত্বে টিমের পারফরম্যান্সও ভাল। প্রথম এগারো নিয়ে ভাবার জায়গাই নেই। শিখর-রোহিত থিতু ওপেনিং জুটি। সীমিত ওভারে রোহিত তো নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। মিডল অর্ডারের প্রধান ভরসা বিরাট, সঙ্গে রায়না-যুবরাজ। অলরাউন্ডার সøটে হার্দিক পা-্য। সিনিয়র আশিস নেহরা আর তরুণ জসপ্রীত বুমরাহ মিলে পেস বিভাগটা ভাল টানছে। অশ্বিনের নেতৃত্বে স্পিন তো দুর্ভেদ্য। বহু দিন ধরেই অশ্বিন অসাধারণ ফর্মে রয়েছে। জাডেজা ওকে যোগ্য সঙ্গতও দিচ্ছে।
তবে বাংলাদেশও দুর্দান্ত। সিনিয়র আর জুনিয়রের ভাল ভারসাম্য আছে টিমে। মাশরফি, সাকিব, মুশফিকুর, মাহমদউল্লাহের সঙ্গে আছে তাসকিন, মুস্তাফিজুরদের মতো তরুণ। দেখা যাক, এই আত্মবিশ্বাসী ভারতের মোকাবিলা ওরা কী ভাবে করে। (গেমপ্ল্যান)
লেখাটি আনন্দবাজার থেকে নেয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে