,

মেসির জোড়া গোলে বার্সার লন্ডন জয়

স্পোর্টস ডেস্ক : দুর্বার গতিতে ছুটতে থাকা বার্সেলোনাকে রুখতে পারল না আর্সেনালও। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে আর্সেনালকে তাদের মাঠেই ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে লুইস এনরিকের দল। স্প্যানিশ জায়ান্টদের পক্ষে দুটি গোলই করেছেন দলের সেরা তারকা লিওনেল মেসি। আর এই জয় নিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনা নিজেদের অপরাজিত থাকার রেকর্ড নিয়ে গেল ৩৩ ম্যাচে।

প্রাণপণ চেষ্টা করেও লিওনেল মেসি-নেইমার-লুইস সুয়ারেজ সমৃদ্ধ বার্সেলোনাকে ঠেকাতে পারেনি আর্সেনাল। এমএসএন ত্রয়ীর অন্য দুজন নেইমার-সুয়ারেজ গোল না পেলেও পুরো ম্যাচ জুড়ে খেলেছেন দারুণ। মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে মেসি দুটি গোলই করেন দ্বিতীয়ার্ধে।

2016_02_24_09_53_37_lKDV8I23sW40TOqG3bEsaipfrFtCOd_800xautoগোলের জন্য মরিয়া বার্সেলোনাকে কয়েকবার প্রতি-আক্রমণে কাঁপিয়েও দেয় আর্সেনাল। কিন্তু হাভিয়ের মাসচেরানো, মার্ক-আন্দ্রে টের স্টেগেনদের প্রতিরোধ ভাঙা সম্ভব হয়নি। কখনও ডিফেন্ডার মাসচেরানো দলকে বিপদ থেকে বাঁচিয়েছেন, কখনও দলের ত্রাতা হয়ে উঠেন জার্মান তরুণ গোলরক্ষক টের স্টেগেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়ীর নৈপুণ্যে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ আসে বার্সেলোনার সামনে। সেবার কোনো মতে বেঁচে যায় আর্সেনাল।

ম্যাচের ৭১তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পান আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তার এই গোলে দারুণ অবদান রয়েছে নেইমারের। নিজেদের অর্ধ থেকে তিনি বাঁ দিকে সুয়ারেজকে বল বাড়িয়েই দ্রুত এগিয়ে যান ডি-বক্সের দিকে। বল ফেরত পেয়ে নিজে শট না নিয়ে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে পাঠান ডানে থাকা মেসিকে। বাম পায়ের প্রথম ছোঁয়ায় পেতর চেককে ধোঁকা দিয়ে জোরালো শটে বল জালে জড়িয়ে দেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

৭৮তম মিনিটে উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজের শট বারে লেগে ফিরে। তবে বার্সেলোনার দ্বিতীয় গোল পেতে বেশি সময় লাগেনি। ম্যাথিউ ফ্লামিনি অযথাই মেসিকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৮৩তম মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোলের দেখা পান মেসি। ফলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় স্প্যানিশ চ্যাম্পিয়নদের। এরপর অতিরিক্ত সময়ে নেইমারের হেড দারুণ দক্ষতায় ফেরান গোলরক্ষক চেক।

শেষ পর্যন্ত এই স্কোরলাইন ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ঘরের মাঠে এই হারে শেষ আটের পথটা কঠিনই হয়ে গেল গানারদের জন্য। কোয়ার্টারে উঠতে হলে ন্যু ক্যাম্পে ফিরতি লেগে অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হবে আর্সেনালকে। অসাধারণ খেলতে থাকা বার্সেলোনাকে তাদের মাঠে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো প্রায় অসম্ভবই আর্সেন ওয়েঙ্গারের দলের জন্য।

এদিকে শেষ ষোলোতে প্রথম লেগের খেলায় দিনের অপর ম্যাচে বায়ার্ন মিউনিখ ২-২ গোলে ড্র করে জুভেন্টাসের সঙ্গে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ