,

ঢাকায় আসছেন ফারহান আখতার

 

বিনোদন ডেস্ক : একাধারে তিনি সফল পরিচালক, চিত্রগ্রাহক, অভিনেতা, সংগীতশিল্পী। তার গুণের বর্ণনা করে শেষ করা মুশকিল। বলছি- বলিউডের গুণী তারকা ফারহান আখতারের কথা। আগামী ৩১ মার্চ ঢাকায় আসছেন তিনি।এ দিন ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির নবরাত্রি হলে অনুষ্ঠিত হবে ‘ফারহান লাইভ’। এতে পারফর্ম করবেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করেছেন ব্লুজ কমিউনিকেশন।
gq-farhan-akhtar-5-things-2015_2

অনুষ্ঠানটি পুরোপুরি বাণিজ্যিক। দুই ঘণ্টাব্যাপ্তীর এই আয়োজনের পুরোটাজুড়েই থাকবেন ফারহান আখতার। তার স্টেজ শোগুলো যেমন হয়ে থাকে এবারও তার ব্যতিক্রম হবে না বলে আয়োজক সূত্রে জানা গেছে। ৩১ মার্চ সকালে ২০ সদস্যের একটি দল নিয়ে ঢাকায় পৌছাবেন ফারহান। শো শেষে পরদিন দুপুরে চলে যাওয়ার কথা রয়েছে।ফারহান একজন কবি, লেখক, চিত্রনাট্যকার হিসেবেও যথেষ্ট সফল। তিনি ১৯৯১ সালে যশ চোপড়ার লামহে ছবিতে শিক্ষানবিশ চিত্রগ্রাহক ও পরিচালক হিসেবে কাজ শুরু করেন। তারপর ১০ বছরের মাথায় পরিচালক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেন।

তার প্রথম সিনেমা দিল চাহতা হ্যায় দিয়ে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তা ছাড়া ভাগ মিলখা ভাগ ছবিতে অভিনয় করে অভিনেতা হিসেবেও তিনি জিতে নেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।এবারই প্রথম ঢাকায় আসছেন না ফারহান। ২০১৪ সালের ২ মার্চ এশিয়া কাপের খেলা দেখতে ঢাকায় এসেছিলেন বলিউডের এ তারকা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে