শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মমতার বয়স বাড়ে না, এনার্জি কমে না: মহাশ্বেতা

news-image

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূয়সী প্রশংসা করেছেন ভারতের প্রখ্যাত লেখক মহাশ্বেতা দেবী। তিনি বলেছেন, ‘মমতা একজন দামি ও খাঁটি মানুষ। ওঁর বয়স বাড়ে না, এনার্জি কমে না। ওঁর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমিও ওঁর থেকে শিখছি।’




গতকাল শনিবার হাওড়া জেলার উলবেড়িয়ার রবীন্দ্রভবনে তৃণমূল প্রার্থী সুলতান আহমদের ওপর লেখা ‘উলবেড়িয়ার সুলতান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করে তিনি এ কথা বলেন।





মমতাকে নিজের বোন বলে উল্লেখ করে মহাশ্বেতা দেবী বলেন, ‘শান্তিনিকেতনে শৈশব কেটেছে। এখন মমতার সঙ্গে সময় কাটালে মনে হয় শান্তিনিকেতনে সময় কাটাচ্ছি।’





আগামীকাল ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভারতের ১৬তম লোকসভার নির্বাচন। চলবে নয় দফায়। তবে পশ্চিমবঙ্গের ৪২ আসনের নির্বাচন শুরু হবে ১৭ এপ্রিল থেকে। নির্বাচন চলবে পাঁচ দফায়। নির্বাচন হবে ১৭, ২৪ ৩০ এপ্রিল এবং ৭ ও ১২ মে। ১৬ মে একযোগে ফলাফল ঘোষণা করা হবে।





১৭ এপ্রিল দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার আসনে নির্বাচন হবে। ২৪ এপ্রিল রায়গঞ্জ, বালুরঘাট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ আসনে নির্বাচন হবে। ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে হাওড়া, উলবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ, বীরভূম, বোলপুর, বর্ধমান পূর্ব এবং বর্ধমান-দুর্গাপুর আসনে। ৭ মে অনুষ্ঠিত হবে ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুরা, বিষ্ণুপুর ও আসানসোল আসনে। আর ১২ মে অনুষ্ঠিত হবে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, ডায়মন্ডহারবার, জয়নগর, মথুরাপুর, বারাকপুর, দমদম, বারাসাত, বসিরহাট, বনগাঁ, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, ঘাটাল, কাঁথি এবং তমলুক আসনে।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা