,

বিদেশি গণমাধ্যমে ক্রিকেটার শাহাদাত কাণ্ড

10392358_766229396810613_1866448030999651405_nস্পোর্টস ডেস্ক : ভারতীয় একটি খ্যাতনামা গণমাধ্যম সিএনএন তাদের একটি প্রতিবেদনে ক্রিকেটার শাহাদাত হোসেনের শিশু নির্যাতনের মামলা তুলে ধরেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের একজন তারকা ক্রিকেটার এবং তার স্ত্রী আগামী মার্চ মাসে আদালতের হাজির হবেন। তাদের বিরুদ্ধে ১১ বছরের গৃহকর্মী নির্যাতনের মামলা করা হয়েছে।
শাহাদাত হোসেন এবং তার স্ত্রী জেসমিন জাহান বর্তমানে জামিনে মুক্ত আছেন। গত সোমবার, নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা নিয়ে ঢাকার একটি বিশেষ আদালতে এই মামলার শুনানি হয়। সেখানে বিচারক তানজিনা ইসমাইল তাদের বিরুদ্ধে অভিযোগ ঘোষণা করেন।
পাবলিক প্রসিকিউটর আলী আসগর স্বপন সিএনএনকে জানান, দোষী প্রমাণিত হলে শাহাদাত হোসেন এবং তার স্ত্রীর ১৪ বছরের জেল হতে পারে। কিশোরী মেয়েকে গুরুতরভাবে নির্যাতনের জন্য তাদের বিরুদ্ধে মামলা করা হলেও, তারা নিজেদের নির্দোষ বলে দাবি করে আসছেন।
সিএনএন তাদের প্রতিবেদনে এই মামলাকে উত্তেজনাপূর্ণ আখ্যা দিয়ে আরও লিখেছেন, গত বছর সেপ্টেম্বরে শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করার পর তাদের বাসায় সন্ধান করার পর তারা পলাতক ছিলেন। প্রতিবেশীরা সেই কিশোরী মেয়েকে রক্ষা করেছিলেন।
ক্রিকেটার দম্পতিকে গ্রেফতার করা হলেও তারা জামিনে মুক্তি পেয়ে অক্টোবরের প্রথম দিকে আবার নিখোঁজ হয়ে যান।
মাহফুজা আখতার নামের নির্যাতনের শিকার সেই কিশোরী জানান, তাকে শারীরিকভাবে নির্যাতন করে রাস্তায় ফেলে আসা হয়।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে মাহফুজা সিএনএনকে জানান, ‘আমি অনেক কষ্টে ছিলাম। আমি যখন পথে হাঁটছিলাম মানুষ আমার দিকে আড়চোখে তাকিয়ে ছিল। আমি আমার চোখ ঢেকে হাঁটছিলাম। কারণ তখন আমার চোখের অবস্থা ছিল ক্ষত-বিক্ষত এবং আমি প্রচুর যন্ত্রণায় ছিলাম।’
মাহফুজার ক্ষতের ব্যাপারে পুলিশের রিপোর্টও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মাহফুজার সারা শরীরে ক্ষতের চিহ্ন ছিল এবং তার চোখের চারপাশ ক্ষত-বিক্ষত ছিল।
গত সেপ্টেম্বর থেকে ক্রিকেটার শাহাদাৎ হোসেন রাকিবকে ক্রিকেটের সকল ফরম্যাট থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বাংলাদেশের ৩৮টি টেস্ট ম্যাচ, ৫১টি আন্তর্জাতিক ওয়ান ডে এবং ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে