বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান খানকে হত্যার হুমকি!

Salmanবিনোদন ডেস্ক : মাত্র বেশ কয়েকদিন আগেই হিট এন্ড রান মামলা থেকে বেকসুর খালাস পেয়েছিলেন বলিউড তারকা সালমান খান। তবে সে মামলার রেশ কাটতে না কাটতেই আবারো পুলিশের দ্বারস্ত হতে হলো বলিউডের ভাইজানকে।

এবার নিজে অপরাধ করে নয় অপরাধীকে ধরতেই মুম্বাই পুলিশের কাছে গিয়েছেন সাল্লু ভাই।

জানা যায়, সম্প্রতি অজ্ঞাত এক ব্যাক্তি সালমানের ফোনে কল করে প্রাণনাশের হুমকি দেয় তাকে। কে এই হুমকি দিয়েছে তা খুঁজের বের করতেই পুলিশের সহযোগীতা চেয়েছেন তিনি।

যদিও এখন পর্যন্ত হুমকিদাতাতে সনাক্ত করতে পারেনি মুম্বাই পুলিশ। তবে তারা সালমান খানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। পুলিশ জানিয়েছে, তারা চেষ্টা করে যাচ্ছে নাম্বারটি ট্রেস করে হুমকিদাতার পরিচয় ও অবস্থান সনাক্ত করতে।

সালমান খান বর্তমানে ব্যস্ত আছেন সুলতান ছবির কাজ নিয়ে। একজন কুস্তিগীরের জীবনী নিয়ে নির্মিত এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। তার সঙ্গে আছেন আনুশকা শর্মা।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে