বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মন্দের ভালোয় হিরো ৪২০

Hero20160222093411বিনোদন প্রতিবেদক : বিগ বাজেটে নির্মিত যৌথ প্রযোজনার ছবি ‘হিরো ৪২০’ দেশজুড়ে প্রায় ৯০টি হলে মুক্তি পেয়েছে গেল শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি। যতোটা আলোচনা ছিলো ছবিটিকে ঘিরে ততোটা সাফল্য দেখা যায়নি মুক্তির তিন দিন পেরিয়ে।

তবে বছরের শুরু থেকেই চলচ্চিত্র ব্যবসায় যে মন্দা অবস্থা বিরাজ করছিলো সেটি কিছুটা হলেও মুছে দিতে পেরেছে সৈকত নাসিরের ছবিটি। হল রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত কোনো ছবিই সেভাবে দর্শক টানতে পারেনি।

সেদিক থেকে গেল শুক্র, শনি ও ভাষা দিবসের দিন রোববার ভালোই দর্শক টেনেছে ‘হিরো-৪২০’। বিশেষ করে রাজধানী ঢাকাতে এই তিনদিন প্রেক্ষাগৃহে ভিড় ছিলো চোখে পড়ার মতো। সাপ্তাহিক ছুটি ও ভাষা দিবসের ছুটির আমেজই ‘হিরো-৪২০’-এর জন্য আশা জাগিয়েছে বলে মানছে ছবিটির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তবে শেষ পর্যন্ত এটি লগ্নির টাকা ঘরে তুলতে পারবে কি না এ নিয়ে সন্দেহ রয়েছে।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজেএ প্রসঙ্গে বলেন, ‘আমাদের চলচ্চিত্রের বাজার একদমই ভালো যাচ্ছে না। দর্শক হলে টানতে চেষ্টার ত্রুটি রাখছি না। তেমন করে বলার মতো সাফল্য না পেলেও ‘হিরো-৪২০’ ছবিটি আশা জাগিয়েছে আমাদের। ভালো গল্প ও নির্মাণ পেলে দর্শক হলে আসবেই। এখন পর্যন্ত যেভাবে চলছে আমরা আশাবাদি ভালো একটা ফলাফল ঘরে তুলবে ছবিটি।’

বাংলাদেশের সৈকত নাসির এবং কলকাতার সুজিত মন্ডল পরিচালিত ‘হিরো ৪২০’ ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ওম, নুসরাত ফারিয়া এবং রিয়া সেন । অ্যাকশন ও রোমান্টিকধর্মী ত্রিভুজ প্রেমের এ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এসকে মুভিজ।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে