পর্দায় এ বার দু’জন মাহিকে দেখবেন দর্শক?

 

বিনোদন ডেস্ক : পর্দায় এ বার একই ছবিতে দু’জন মাহিকে দেখবেন দর্শক। পরিচালক বদিউল আলম খোকনের পরের ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে বাংলাদেশের এই জনপ্রিয় নায়িকাকে। দু’টি চরিত্রের নাম মাহি এবং মিথিলা।

 

Mahiya_Mahii_(1)
চিত্রনাট্যে একদিকে মাদকাসক্ত মাহি। অন্যদিকে মিথিলা বেশ শান্ত স্বভাবের। তবে ছবির মাঝপথে এসে মিথিলাকে অ্যাকশন দৃশ্যেও অভিনয় করতে দেখা যাবে।ছবিতে যমজ দুই বোনের বিপরীতে আরিফিন শুভ ও জায়েদ খানের অভিনয় করার কথা চলছে। আগামী ১০ এপ্রিল থেকে শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে।
দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য বিশেষ কোনও প্রস্তুতি নিচ্ছেন নায়িকা? মাহি জানিয়েছেন, অভিনয়ের বিষয়ে তিনি পুরোপুরি পরিচালকের ওপর নির্ভরশীল। আপাতত দু’জন মাহিকে বড়পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন সিনেপ্রেমীরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত