,

ঢাকার ট্রাফিক জ্যাম নিয়ে হারশা-অশ্বিনের হাসিঠাট্টা

photo-1456133749স্পোর্টস ডেস্ক : ট্রাফিক জ্যাম নিয়ে ঢাকাবাসীর অভিযোগের অন্ত নেই। ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যামে আটকে থাকতে কারই বা ভালো লাগে! ঢাকার রাস্তার এই নিশ্চল পরিস্থিতি ক্ষুণ্ন করছে দেশের ভাবমূর্তিও। এশিয়া কাপ খেলতে ঢাকায় আসা ভারতীয় দলের ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন তো হাসাহাসিই শুরু করে দিয়েছেন ঢাকার ট্রাফিক জ্যাম নিয়ে।

শুরুটা হয়েছিল ধারাভাষ্যকার হারশা ভোগলের একটি টুইট থেকে। গত কয়েকদিন অনেক জায়গায় ঘোরার পর এবার ঢাকায় বেশ কিছুদিন থাকা যাবে বলে স্বস্তি প্রকাশ করেছিলেন হারশা। টুইটারে তিনি লিখেছেন, ‘গত ২০ দিন কাটিয়েছি সিডনি, মুম্বাই, বেঙ্গালুরু, যোধপুর, পুনে, রাঁচি, বিশাখাপত্তনম, গোয়া, হায়দরাবাদে। এখন ঢাকায়। এবার এক জায়গায় বেশ কয়েকদিন থাকা যাবে!’

হারশা ভোগলের এই টুইটের উত্তরে ভারতের অফস্পিনার অশ্বিন লিখেছেন, ‘ঢাকার ট্রাফিক জ্যাম এটা নিশ্চিত করবে যে, গত ২০ দিনে আপনি যেসব জায়গায় ছিলেন, তার চেয়ে বেশি সময় থাকবেন একটা সিগন্যালে।’ হারশা ভোগলে আবার অশ্বিনের এই উত্তরের জবাবে লিখেছেন, ‘হা হা! টিম বাস থেকে বের হয়ে আমাদের মতো যানবাহনে চড়ার সময় আসলে তোমারও একই অবস্থা হবে। তোমার যেন আরো বেশি সময় লাগে!’

ঢাকার ট্রাফিক জ্যামে অশ্বিন বা অন্য কোনো ক্রিকেটারকেই আটকে থাকতে হবে না। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ফাঁকা রাস্তাতেই চলাচল করতে পারবেন ক্রিকেটাররা। কিন্তু ঢাকার রাস্তার দুর্বিষহ অবস্থার কথা তাই বলে তাঁদেরও অজানা থাকছে না!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে