,

ভালবাসা কাকে বলে শিখিয়ে দিচ্ছে রণবীর!

10বিনোদন ডেস্ক : বলিউডের প্রেমিক ও দম্পতি যুগলের ভাঙ্গনের খবরে যেখানে মানুষ ভালবাসার উপর আস্থা হারাচ্ছে, সেখানে সত্যিকারের ভালবাসার প্রমাণ প্রতিক্ষণে রণবীর-দীপিকার জুটি জানিয়ে যাচ্ছে।
এই প্রেমিক যুগল এখনও তাদের সম্পর্কের কথা সরাসরি প্রকাশ না করলেও তাদের একসাথে দেখা গেলেই বোঝা যায়। আবারও রণবীরের আরেকটি কাজের কারণে সে আজ আবার সংবাদের শিরোনাম।
২০১৬ সালের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‘জি সিনে এ্যাওয়ার্ড’ গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। সেখানে বলিউডের বিশাল বিশাল তারকাদের সমাগম ছিল। রণবীর সিং তার ভালবাসার মানুষ দীপিকাকে ছাড়া সেখানে উপস্থিত হন। কারণ দীপিকা তার হলিউড প্রজেক্টের কাজে লস এঞ্জেলসে ব্যস্ত।
বলিউডের সংশ্লিষ্ট সুত্র জানায়, অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত রণবীর সেখানে উপস্থিত ছিলেন। সে সব সময়ের মতই আনন্দিত ও উত্তেজিত ছিলেন। তার অভিনীত ছবি ‘বাজিরাও মাস্তানি’ যতগুলো পুরষ্কার পেয়েছেন প্রতিবার তিনি মঞ্চে উঠেছেন।
এই অনুষ্ঠানের মাঝেও তিনি দীপিকার জন্য বিশেষ কিছু উপহার দিলেন। দীপিকা এই বছর সমালোচকদের দেয়া সেরা অভিনেত্রীর পুরষ্কার পাওয়ার সাথে সাথে জনগণের ভোট দেয়া সেরা অভিনেত্রীর পুরষ্কারও পান। তার এই দুইটি পুরষ্কার রণবীর সিং গ্রহণ করেন।
প্রথমবার পুরষ্কার নেয়ার সময় তিনি দীপিকার অনেক প্রশংসা করেন ও শুভেচ্ছা জানান। কিন্তু দ্বিতীয়বার পুরষ্কার নেয়ার সময় তিনি সরাসরি দীপিকাকে ফোন করেন এবং সেই ফোন মাইকের সামনে ধরে রাখেন। দীপিকা সুদূর লস এঞ্জেলস থেকে তার শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান।
এরকম কেউ কি কখনও চিন্তা করেছে? তাই, রণবীর সিংকে সেরা প্রেমিকের খেতাব অবশ্যই দেয়া যায়।–সুত্র: ইন্ডিয়া টাইম্‌স।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে