,

বিচার শুরু ক্রিকেটার শাহাদাত ও তাঁর স্ত্রীর

rajib-02নিজস্ব প্রতিবেদক : গৃহকর্মী নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহানের বিরুদ্ধে বিচার শুরু করার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসমাইল এ আদেশ দেন।

আগামী ২০ মার্চ সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয়েছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ওই আদালতের সরকারি কৌঁসুলি আলী আজগর স্বপন।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় ক্রিকেটার শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। গত বছরের ২৯ ডিসেম্বর এ মামলায় পুলিশি তদন্ত শেষে শাহাদাত ও জেসমিনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে (১১) নির্যাতনের অভিযোগে শাহাদাত ও জেসমিনের বিরুদ্ধে গত বছরের ৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক। এ মামলায় শাহাদাতের স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। শাহাদাত আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়। পরে এই দুজন আদালত থেকে জামিনে ছাড়া পান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে