,

এশিয়া কাপ খেলতে ঢাকায় ভারত

ms-dhoni-bangladesh20160221150753স্পোর্টস ডেস্ক : টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আর এ আসরে অংশ নিতে আজ ঢাকায় পৌঁছেছে ভারত। আগামী ২৪ ফেব্রুয়ারি আসরের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।

এর আগে কথা ছিল এশিয়া কাপের ত্রয়োদশতম আসর খেলতে ভারত দল ঢাকায় আসবে ২২ ফেব্রুয়ারি। কিন্তু শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ঘোষণা করেছে, সোমবার নয়, একদিন আগেই ঢাকায় এসে পৌঁছাবে ভারতীয় ক্রিকেট দল।

বিসিসিআই থেকে পাঠানো এক ই-মেইল বার্তায় বলা হয়েছে `এশিয়া কাপ খেলতে ভারতীয় ক্রিকেট দল ২১ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবে।` এরপর জানা গেছে মহেন্দ্র সিং ধোনিরা ঢাকার ফ্লাইট ধরবে কলকাতা থেকেই।

এই প্রথম এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। আইসিসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরের বিশ্বকাপ সামনে রেখে এশিয়া কাপের ফরম্যাট পরিবর্তন হবে প্রতি আসরেই। পরের বিশ্বকাপ যদি হয় টি-টোয়েন্টি, তাহলে আগের এশিয়া কাপটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আর পরের বিশ্বকাপ যদি হয় ওয়ানডের তাহলে আগের এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে