,

ডি ভিলিয়ার্স-আমলার ঝড়ে জিতল দক্ষিণ আফ্রিকা

8eb08f59d327550f55bbd646bad8a257-di-villiersস্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে ১৩৪ করেও ম্যাচটাকে শেষ বল পর্যন্ত টেনে নিতে পেরেছিল ইংল্যান্ড। রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে করেছে ১৭১, জেতার আশা তো করতেই পারত এউইন মরগানের দল! কিন্তু পারল না। পারবে কীভাবে? এবি ডি ভিলিয়ার্স যেদিন এমন ভয়ংকর রূপে দেখা দেবেন বলে ঠিক করে রাখেন, সেদিন ১৭১-ও কোনো স্কোর নাকি!

একদমই না। দক্ষিণ আফ্রিকা যেভাবে জিতল সেটিকে অনায়াস জয় বললেও কম হয়ে যাবে। এবি ডি ভিলিয়ার্সের ২৯ বলে ৭১ রানের ঝড় তো ছিলই, আজ ঝড় তুলেছেন হাশিম আমলাও। ৩৮ বলে ৬৯ রান করেছেন প্রোটিয়া ওপেনার। এই দুজনের ব্যাটে ভর করে ইংল্যান্ডের চ্যালেঞ্জিং স্কোরটাও প্রোটিয়ারা পেরিয়ে গেল ৯ উইকেটে। ইনিংসের তখনো ৩২ বল বাকি!

মুখোমুখি হওয়া প্রথম বলেই চার। ঝড়ের আভাসটা দিয়েই শুরু করেছিলেন এবি। ২৯ বলের ইনিংসটিতে প্রায় অর্ধেক (১২টি) বলই চার-ছয় মারার কাজে ব্যয় করেছেন। চার ৬টি, ছয়ের সংখ্যাও একই। এক ডি ভিলিয়ার্সই যথেষ্ট ছিল, তবে ইংলিশ বোলারদের জন্য রাতটাকে পুরো দুঃস্বপ্ন বানিয়ে দিয়েছেন আমলাও। তিনিও যেন হয়ে উঠেছিলেন ‘ডি ভিলিয়ার্স-২’! আমলা অবশ্য শুরুটা করেছিলেন রয়েসয়ে। প্রথম ৫ বলে মাত্র তিন রান, ষষ্ঠ বলে প্রথম চার। সেই শুরু। এরপর একে একে চার মেরেছেন আরও সাতটি, সঙ্গে তিনটি ছক্কা।

ডি ভিলিয়ার্স আউট না হলে দক্ষিণ আফ্রিকা ঠিক কত বল হাতে রেখে জিতত বলা মুশকিল। দলীয় ১২৫ রানে এবি যখন আউট হলেন, তখন যে মাত্র ৮.২ ওভারই গেছে। এরপর অবশ্য আমলাকে সঙ্গ দিয়ে গেছেন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি।

এর আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ডও অবশ্য শুরুটা ভালোই করেছিল। আসলে বেশ ভালো। বাটলারের ২৮ বলে ৫৪ রানের সঙ্গে রুট-মরগানের দুটি ত্রিশ পেরোনো ইনিংসে ভর করে ১৬.২ ওভারেই ৩ উইকেটে ১৫৭ করে ফেলেছিল। কিন্তু বাটলার আউট হতেই যেন মড়ক লাগল। ২০ বলের মধ্যে হারিয়ে ফেলল বাকি ৭ উইকেট! তাতে এল মাত্র ১৪ রান।

ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে কোনটিকে দেখাবেন মরগান? শেষ দিকের ওই মড়ক? নাকি ডি ভিলিয়ার্স-আমলার অমন পাগলাটে ব্যাটিং? সূত্র: ক্রিকইনফো।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর