,

জোড়া সেঞ্চুরিতে পাল্টা জবাব অস্ট্রেলিয়ার

Steven-Smith-celebrates-his20160221055937স্পোর্টস ডেস্ক : ক্রাইস্টচার্চ টেস্টটাকে পুরোপুরি ব্রেন্ডন ম্যাককালামের হতে দিচ্ছে না অস্ট্রেলিয়া। একে তো টানা ১০০টিরও বেশি টেস্ট খেলা ম্যাককালামের বিদায়ী ম্যাচ এটি, তারওপর- ক্যারিয়ারের শেষ টেস্টে এসে যে কীর্তি তিনি গড়েছেন ৫৪ বলে সেঞ্চুরি করে, তাতে কিউই এই ব্যাটসম্যান যে দেশটির সর্বকালের সেরা বিবেচনা হবেন তাতে কোন সন্দেহ নেই। সেই ম্যাককালামের টেস্টটাতে ভাগ বসিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়া। জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের জবাব দিচ্ছে সফরকারীরা।

জো বার্নস আর স্টিভেন স্মিথের সেঞ্চুরির ওপর ভর করে ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ চার উইকেট হারিয়ে ৩৬৩ রান। নিউজিল্যান্ডের চেয়ে আর মাত্র ৭ রান পিছিয়ে অস্ট্রেলিয়া। তবে, তৃতীয়দিন সকালেই যে লিড নিয়ে নেবে অসিরা, তাতে আর সন্দেহ নেই। বরং, লিডটা কতদুর নিয়ে যায় তারা, সেটাই এখন দেখার বিষয়।

টেস্ট ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ম্যাককালাম আগেরদিনই গড়েছেন। তার ৭৯ বলে ১৪৫ রানের ইনিংসের ওপর ভর করেই প্রথম দিন নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩৭০। দিনের প্রায় ২৪ ওভার বাকি থাকতেই অলআউট হয়ে যায় কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিকে ওয়ার্নারের উইকেট হারালেও বাকি সময়টা নির্বিঘ্নেই কাটিয়ে দেয় অস্ট্রেলিয়া।

১ উইকেটে ৫৭ রান নিয়ে দ্বিতীয় দিন খেলতে নামে অস্ট্রেলিয়া। দিনের শুরুতেই উসমান খাজাকে তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে বিপদে ফেলার ইঙ্গিত দেয় কিউই বোলার ট্রেন্ট বোল্ট। কিন্তু জো বার্নস আর স্টিভেন স্মিথের ইস্পাত-দৃঢ় জুটিই বাঁচিয়ে দেয় অসিদের। বরং, লিড নেয়ার পর্যায়ে চলে আসে তারা। তৃতীয় উইকেটে ২৮৯ রানের জুটি গড়েন তারা দু’জন।

ক্যারিয়ারে ১০ম টেস্ট খেলতে নেমে তৃতীয় সেঞ্চুরির দেখা পেলেন জো বার্নস। ৩২১ বল মোকাবেলা করে ১৭০ রান করে আউট হন তিনি। স্টিভেন স্মিথ করেন ১৪তম সেঞ্চুরি। ২৪১ বলে ১৩৮ রান করে আউট হন তিনি। ৩৫৭ রানে চতুর্থ উইকেট পড়ার পর অবশ্য অস্ট্রেলিয়াকে আর বিপদে পড়তে হয়নি। দ্বিতীয় দিন শেষে অসিদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩৬৩। উইকেটে অ্যাডাম ভোজেস ২ রানে এবং নাথান লায়ন ৪ রানে। ২টি করে উইকেট নেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট এবং নেইল ওয়াগনার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে