,

আরিয়ান অভিনয়ের সিদ্ধান্ত থেকে পিছিয়ে গেলেন!

 
বিনোদন ডেস্ক : বয়স ১৮। বাবার নাম শাহরুখ খান। কিন্তু তাতে কী? বাবার ছায়া কাটিয়ে ইতিমধ্যেই নিজস্ব ফ্যান-ফলোয়িং তৈরি হয়েছে তাঁর। তিনি ‘টিন সেনসেশন’-এর নতুন নাম। আরিয়ান খান।
কখনও বাবার মতো সিক্স প্যাক অ্যাব তৈরি করেন। কখনও বা অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দার সঙ্গে বিশেষ বন্ধুত্বের সম্পর্কে জড়িয়ে পেজ থ্রি-তে জায়গা করে নেন। এ হেন আরিয়ানকে নিয়ে ছবি করার কথা ভেবেছিলেন পরিচালক কর্ণ জোহর। বি-টাউনের জোর খবর, চিত্রনাট্য লেখার কাজও হয়ে গিয়েছিল। শুধু শুটিং শুরু হওয়ার অপেক্ষা। কিন্তু সেই কাজ আপাতত পিছিয়ে গেল। অভিনয়ের ইচ্ছে থেকে সরে এলেন আরিয়ান।

 

image (1)
কেন জানেন?
শাহরুখের এক ঘনিষ্ঠ সূত্র মারফত্ জানা গিয়েছে, এখন হায়ার স্টাডিতেই মন দিতে চান আরিয়ান। শেষ করতে চান তাঁর পড়াশোনা। কারণ, শাহরুখ মনে করেন, এখনই অভিনয় শুরু করলে ক্ষতি হতে পারে আরিয়ানের কেরিয়ার। আরিয়ানের নিজেরও তাই মত। সে কারণেই এই পিছিয়ে আসার সিদ্ধান্ত। অন্তত চার বছর মন দিয়ে কেরিয়ার তৈরি করতে চান তিনি। তার পর ফিরবেন অভিনয়ে। আফটার অল অভিনয় তাঁর রক্তে। তাই শেষ পর্যন্ত সেই ভালবাসার কাছে ফিরতেই হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে