,

“বিশ্বকাপের আয়োজক টাকা দিয়ে হওয়া যায় না”

 

 

স্পোর্টস ডেস্ক : কাতারের ২০২২ বিশ্বকাপের আয়োজন স্বত্ব পাওয়ার জের ধরেই তো এলোমেলো ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সাজানো বাগান! ২০২২ বিশ্বকাপের ভোটাভুটি নিয়ে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগ তো আছেই, ফিফার বিরুদ্ধে অন্যান্য বিষয়েও আর্থিক অনিয়মের অভিযোগ। দুর্নীতির অভিযোগ ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটারের বিরুদ্ধেও।

 

 

সংস্থার নৈতিকতা কমিটি এক আর্থিক কেলেঙ্কারির অভিযোগে এরই মধ্যে ৭৯ বছর বয়সী ব্ল্যাটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করেছে। ব্ল্যাটার অবশ্য নিজেকে সব সময়ই নির্দোষ দাবি করে এসেছেন। বলেছেন, অন্যের অপরাধের দায়ভার তিনি কেন মাথায়​ নেবেন। কাতারের বিশ্বকাপ আয়োজক হওয়া নিয়েও তাঁর সাফ কথা, ‘টাকা দিয়ে বিশ্বকাপের আয়োজক হওয়া যায় না।’

1814-700x336

 

তবে সুইস ফুটবল সংগঠক ব্ল্যাটার স্বীকার করেছেন, “বিশ্বকাপের আয়োজক নির্ধারণে অনেক সময় রাজনৈতিক প্রভাবের কাছে সংস্থার অসহায়ত্ব প্রকাশ পেয়েছে। নীতি​ থেকে বেরিয়ে এসে নতি স্বীকার করতে হয়েছে সংস্থাকে। কাতারের ২০২২ বিশ্বকাপের আয়োজন স্বত্ব পাওয়াটা রাজনৈতিক প্রভাবের কাছে ফিফার সেই অসহায়ত্বেরই ফল!”

বৃহস্পতিবার ফিফার আপিল কমিটির শুনানিতে হাজির হয়েছিলেন ব্ল্যাটার। তাঁর নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্ল্যাটারের আবেদনে কমিটি সাড়া দেবে কিনা, তা জানা যাবে এই সপ্তাহেই। তবে সংবাদমাধ্যমকে খোলাখুলিই জানিয়েছেন ২০২২ বিশ্বকাপের ভোটাভুটি নিয়ে পর্দার পেছনের কিছু ঘটনা। ২০১০ সালে ফ্রান্সের সেসময়ের প্রেসিডেন্ট নিকোলাই সারকোজি এই ভোটাভুটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজনৈতিক স্বার্থেই ২০২২ বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতারকে চেয়েছিল ফ্রান্স।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর