,

মুশফিক প্রতিবাদী

 
স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে কিংবা কিপিং গ্লাভস পরে তাঁর নানা কীর্তির কথা কারো অজানা নয়। তবে শুধু ক্রিকেট-দক্ষতায় নয়, মানবিক গুণাবলীতেও মুশফিকুর রহিম অনন্যসাধারণ। এ মুহূর্তে দেশের আলোচিত ঘটনা হবিগঞ্জের সুন্দ্রাটিকি গ্রামে নির্মমভাবে চার শিশু হত্যা। এমন বর্বর ঘটনায় মর্মাহত মুশফিক প্রতিবাদ জানিয়েছেন নিজস্ব ভঙ্গিতে, কিছুটা অভিনব উপায়ে।

বাংলাদেশের টেস্ট অধিনায়ক শিশু হত্যার প্রতিবাদে একটি বোর্ড বানিয়েছেন। বোর্ডটির ওপরে ইংরেজিতে লেখা, ‘দয়া করে এমন ঘৃণ্য কাজ বন্ধ করুন।’ মাঝে বাংলায় ‘চার শিশুকে মেরে লাশ বালুচাপা’ লিখে একটা গ্রাফ দিয়েছেন মুশফিক। গ্রাফটিতে ২০১২ সাল থেকে বাংলাদেশে শিশু হত্যার পরিসংখ্যান দেওয়া হয়েছে। পাশেই দুই নিহত শিশুর ছবি।

 

2011-700x336

বোর্ডটি দুই হাতে নিয়ে ছবি তুলে তা ফেসবুকে নিজের পেজে পোস্ট করেছেন মুশফিক। স্ট্যাটাসের জায়গায় লিখেছেন, ‘আমরা কি জীবনেও বদলাব না? এসবের শেষ কবে? আমাদের মানবতা কোথায় হারিয়ে গেল? শিশু নির্যাতন কোনো ভাবেই মেনে নেয়া যায় না…’

গত বছর সিলেটে রাজন, খুলনায় রাকিব আর বরগুনায় রবিউলকে নির্যাতন করে হত্যারও প্রতিবাদ জানিয়েছিলেন মুশফিক। গত আগস্টে ঢাকা শিশু হাসপাতালে সুবিধাবঞ্চিত চিকিৎসাধীন শিশুদের হাতে খেলনা তুলে দেওয়ার পর নির্যাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছিলেন তিনি। এবার হবিগঞ্জের বর্বরোচিত ঘটনারও প্রতিবাদ জানালেন বাংলাদেশের ক্রিকেট-তারকা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে