বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংকক গেলেন তামিম ‘সবার দোয়া চাই’,

 
স্পোর্টস ডেস্ক : সন্তানম্ভাবা স্ত্রীকে সঙ্গ দিতে ব্যাংকক গেলেন জাতীয় দলের মারকুটে ওপেনার তামিম ইকবাল খান। সেখানেই চলতি মাসের শেষ দিকে তামিম-আয়েশার প্রথম সন্তান হবার কথা।

বৃহস্পতিবার পাকিস্তান সুপার লিগ খেলে ফিরে দেশে একদিন থেকে আজ বিকালে ব্যাংকক রওনা হন তামিম। পাকিস্তান সুপার লিগে পোশোয়ার জালমির হয়ে ৬ ম্যাচে ২৬৯ রান করেন তিনি।

tamim_102907

 

২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে স্বাভাবিক কারণেই থাকছেন না তামিম। তবে মার্চে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপে ঠিকই দলে থাকছেন তিনি।

এদিকে ব্যাংকক রওনা হবার আগে সবার কাছে দোয়া চেয়েছেন তামিম।‘ আমার স্ত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় এটা। এ সময় তার পাশে থাকাটা আমার জুরুরী। আমি প্রথমবার বাবা হতে যাচ্ছি। বাবা হওয়ার অনুভূতি কি আমার জানা নেই। তবে বন্ধুরা বলছে, এটা গ্রেট মমেন্ট। আমার কাছেও তাই মনে হচ্ছে। আমি সবার কাছে দোয়া চাই।’

প্রসঙ্গত দীর্ঘ প্রেমের পর ২০১৩ সালে চট্রগ্রামের মেয়ে আয়েশা সিদ্দিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তামিম ইকবাল।

এ জাতীয় আরও খবর