,

ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

Borderজেলার চুনারুঘাট বাল্লা সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াইয়ে তিন বাংলাদেশিকে  পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা।

রোববার ভোর ৫টার দিকে খোয়াই শহরের গৌরনগর এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- সিদ্দিক আলী (৫০), আনোয়ার আলী (৪৫) ও সুন্দর আলী (৫৫)। এরা সবাই  চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন উপজেলার গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান তাজুল ইসলাম।

চুনারুঘাটের বাল্লা সীমান্তের কোম্পানি কমান্ডার আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলামেইলকে জানান, ত্রিপুরার খোয়াইয়ে গরু আনতে যান সিদ্দিক আলী, আনোয়ার আলী ও সুন্দর আলী। ভোর ৫টার দিকে স্থানীয়রা চোর সন্দেহে ওই তিন বাংলাদেশিকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে ভারতীয় বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের লাশ ফেরত আনা হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর