,

দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন ম্যাককালাম

 

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক ব্রেন্ডান ম্যাককালাম। ইতিমধ্যে সাদা পোশাককে বিদায় জানানোর ঘোষণা দিয়ে ফেলেছেন।শনিবার ভোরে তার বিদায়ী টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামেন। দলের বিপর্যয়ের মুখে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে বিদায়ী টেস্টকে স্মরণীয় করে রেখেছেন। তুলে নিয়েছেন টেস্ট ক্রিকেট ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় শনিবার ভোর রাতে টস জিতে স্বাগতিকদের ব্যাট করতে আমন্ত্রণ জানায় অসিরা।ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পরে কিউইরা। ৭৪ রান তুলতেই হারিয়ে বসে ৪ উইকেট। এরপর নিউজিল্যান্ডের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন ব্রেন্ডান ম্যাককালাম। তিনি দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার পাশাপাশি টেস্ট ক্রিকেটের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি তুলে নেন।

 

Brendon
অস্ট্রেলিয়ার বোলারদের কড়া শাসন করে তিনি মাত্র ৭৯ বলে ১৪৫ রান করে আউট হন। যেখানে ২১টি চারের পাশাপাশি ৬টি ছক্কার মার ছিল।

আউট হওয়ার আগে তিনি ৫৪ বলে সেঞ্চুরি তুলে নেন। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। এর আগে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি ছিল ৫৬ বলে। আর সেটার মালিক ছিলেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক ও ভিভ রিচার্ডস। ১৯৮৫-৮৬ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন ভিভ। আর ২০১৪-১৫ মৌসুমে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে দুবাইতে ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন মিসবাহ।

 

 

তাদের সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন ম্যাককালাম। ম্যাককালামকে এ সময় যোগ্য সমর্থন দেন কোরি অ্যান্ডারসন। তিনি ৬৬ কবলে ৭২ রান করে আউট হন। পঞ্চম উইকেট জুটিতে তারা দুজন মহামূল্যবান ১৭৯ রান তোলেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত চা বিরতি চলছে। চা বিরতির আগ পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৩ রান। ব্যাট করনে বিজে ওয়াটলিং ও টিম সউদি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর