১০ দিনের মধ্যেই বিয়ে করছেন প্রীতি!

 
বিনোদন ডেস্ক : অনেক দিন থেকেই প্রীতি জিন্টার বিয়ে নিয়ে গুঞ্জন চলছিল বলিউড দুনিয়ায়। কিছুদিন আগে সংবাদমাধ্যমের ওপর চটে গিয়ে প্রীতি নিজের টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন যে, বিয়ে করছেন না তিনি। কিন্তু এতে গুঞ্জন একটুও কমেনি।
সম্প্রতি একটি রিপোর্ট প্রীতির বিয়ে নিয়ে জল্পনাকে আরও বেশ খানিকটা উস্কে দিয়েছে। এই রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসছেন প্রীতি। পাত্র আর কেউ নন, প্রীতির সেই নিউ ইয়র্কের বন্ধু জেনে গুডএনাফ। যাঁর সঙ্গে গত ১৮ মাস ধরে নাকি ডেট করছেন তিনি। শুধু তাই নয়, ওই রিপোর্টে আরও বলা হয়েছে, বিয়েটা মিডিয়ার কাছে গোপন রেখেই সেরে ফেলতে চান প্রীতি। খুব অল্প কয়েক জন বন্ধু এবং আত্মীয়স্বজন নিয়ে নিজের বিয়ের অনুষ্ঠান সেরে ফেলতে চান অভিনেত্রী।

preityzinta7_1403242493

গত বছর নভেম্বরে প্রীতির বিয়ের খবরটা সবার সামনে আসে। তখন জানা গিয়েছিল, মার্কিন এক ব্যক্তির সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী। এবং সেই ব্যক্তির সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে ছলেছেন প্রীতি। যদিও তাঁর বিয়ে নিয়ে মিডিয়ার বাড়াবাড়ি নিয়ে বেজায় চটেছেন প্রীতি। সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে এ ধরনের গুঞ্জনে আমি খুবই বিরক্ত। কোনও বিষয়কে কী ভাবে নষ্ট করতে হয় মিডিয়া তা খুব ভাল ভাবেই জানে। এটা বন্ধ হওয়া দরকার।’’
যদিও বলিউডের মিডিয়া হয়তো এর পরও থেমে থাকবে না। তাঁর বিয়ের এক্সক্লুসিভ ফুটেজ না পাওয়া পর্যন্ত কি নিশ্চিন্ত হওয়া যায়! প্রীতি জিন্টার বিয়ে বলে কথা! আর মাত্র দিন দশেকের অপেক্ষা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত