,

গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে সুয়ারেজ

1455814052স্পোর্টস ডেস্ক : ইংলিশ লিগের ক্লাব লিভারপুলের হয়েই নিজের সেরাটা জানান দিয়েছিলেন লুইস সুয়ারেজ। এরপর আনফিল্ড ছেড়ে ক্যাম্প ন্যুাতে বসতি গড়েন তিনি। কাতালান ক্লাবটিতে লিওনেল মেসি ও নেইমারে মতো বিশ্বসেরা তরকাদের সাহায্য পেয়ে পুরোদমে জ্বলে উঠেছেন উরুগুইয়ান তারকা। চলতি মৌসুমে মেসি ও রোনালদোর চেয়ে গোল সংখ্যায় এগিয়ে রয়েছেন তিনি। তাই ইউরোপীয়ান গোল্ডেন বুট জয়ের দারুণ হাতছানি রয়েছে তার সমানে।

চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগায় ২৩ ম্যাচে সুয়ারেজ করেছেন ২৪ গোল। তার সতীর্থ মেসি খেলেছেন ১৯ ম্যাচ। ১৫ গোল করে স্প্যানিশ লিগ তালিকায় আর্জেন্টাইন অধিনায়কের অবস্থান ষষ্ঠ। এমএসএনের আরেক ফলা নেইমার রয়েছেন চতুর্থ স্থানে। ২১ ম্যাচে ব্রাজিল দলনেতা প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন ১৭ বার। রিয়াল মাদ্রিদ সুপারস্টার রোনালদোর অবস্থান দ্বিতীয়। ২১ গোল করতে পর্তুগিজ যুবরাজ খেলেছেন ২৪ ম্যাচ। এ ছাড়া ২০ ম্যাচে ২১ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়ে বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডফস্কিও দুর্দান্ত গতিতে ছুটে চলছেন।

আর তাই ইউরোপে অন্যদের চেয়ে সুয়ারেজই এখন পর্যন্ত সবার আগে। তবে এই পুরস্কার জিততে তার লড়াইটা হবে গঞ্জালো হিগুয়েনের সঙ্গে। জাতীয় দলের হয়ে জ্বলে উঠতে না পারলেও সিরি’আর ক্লাব নাপোলির এখন পর্যন্ত ২৪ গোল করেছেন। তবে এই ২৪ গোল করতে সুয়ারেজের চেয়ে একটি ম্যাচ বেশি খেলতে হয়েছে আর্জেন্টাইন তারকা হিগুয়েনের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে