,

লংকান দলে ফিরলেন মালিঙ্গা-ম্যাথুস

srilanka+jugantor_4624স্পোর্টস ডেস্ক : আসন্ন এশিয়া ও টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শ্রীলংকা দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড- এসএলসি।

বৃহস্পতিবার ঘোষিত দলে ইনজুরি কাটিয়ে ফিরেছেন টি-২০ অধিনায়ক লাসিথ মালিঙ্গা ও সহ-অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।

এছাড়া দলে রয়েছেন- অভিজ্ঞ বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথ ও পেসার নুয়ান কুলাসেকারা। তারাও ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন।

তবে ভারতের মাটিতে প্রথম টি-টোয়েন্টিতে ধোনিদের কাপিয়ে দেয়া তরুণ পেসার কাসুন রাজিথাকে স্কোয়াডে রাখা হয়নি।

এছাড়া ভারতের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টিতে খেলা দিলহারা ফার্নান্দো, সিকুজি প্রসন্ন, দানুষ্কা গুনাথিলাকা, আসিলা গুনারত্নে ও বিনুরা ফার্নান্দো বাদ পড়েছেন।

শ্রীলংকা দল
লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস (সহ-অধিনায়ক), দিনেশ চান্দিমাল, তিলকরত্নে দিলশান, নিরোশান ডিকওয়েলা, শিহান জয়সুরিয়া, মিলিন্ডা সিরিবর্ধনে, ধাসুন শানাকা, চামারা কাপুগেদারা, নুয়ান কুলাসেকারা, দুশমান্থা চামিরা, থিসারা পেরেরা, সচিত্রা সেনানায়েক, রঙ্গনা হেরাথ ও জাফরি ভান্ডারসে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে