বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কঙ্গনার সঙ্গে অভিনয় করবেন না হৃতিক!

Hritwik20160218100456বিনোদন ডেস্ক : বেশ ঠোঁট কাটা বলে দুর্নাম আছে বলিউড কুইন খ্যাত তারকা কঙ্গনা রানাউতের। একবার বি-টাউনের তিন খানকে নিয়ে বেসামাল কথা বলেছিলেন। এরপর থেকে তিন খানই কঙ্গনার সাথে অভিনয় করতে অাপত্তি করেছেন।

আরো অনেক নায়কই আছেন যারা এই নায়িকার সঙ্গে কাজ করতে আগ্রহবোধ করেন না। স্বভাবতই তাকে দেখা যায় নতুন কিংবা খানিকটা কম জনপ্রিয় নায়কদের বিপরীতে। আর নিজেও কৌশল করে পছন্দ করেন নারীকেন্দ্রিক ছবিগুলো; যেখানে তিনিই হবে ছবির পোস্টার।

তবে ভালো বন্ধুত্বের জন্য বরাবরই কঙ্গনার পাশে ছিলেন হৃত্কি রোশন। দুজনে ছবিও করেছেন। কিন্তু এবার সেই বন্ধুটিকেও হারালেন কঙ্গনা। হৃতিক সাফ জানিয়ে দিয়েছেন, আর কখনো তিনি কঙ্গনার সঙ্গে কাজ করবেন না!

এই খবরে শোরগোল পড়ে গেছে বলি পাড়ায়। অনেকেই বলছেন, প্রেম নিয়ে বিতর্ক উঠাতেই হৃতিক চটেছেন কঙ্গনার উপর। তাদের দাবি. কঙ্গনার প্রেমে পড়েই সংসার হারাতে হয়েছে হৃতিককে। একটু দেরীতে হলেও বলিউডের ‘গ্রিক গড’ সেটা আঁচ করতে পেরেছেন। আর সে জন্যই তিনি দূরে সরে থাকতে চান।

এদিকে নায়কেরা একে একে পাশ থেকে সরে যেতে থাকলে বলিউডের ‘কুইন’ হয়তো একটু অসুবিধায় পড়ে যাবেন- এমন মন্তব্যও করছেন অনেকে!

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে