,

স্টার ইন্ডিয়ার চাপে এশিয়া কাপের ‘উদ্ভট’ সূচি!

Asia-Cup-2016_timing_newস্পোর্টস ডেস্ক : আগেই জানা গিয়েছিল, ঢাকায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি ফরম্যাটের সম্প্রচার স্বত্ব পেয়েছে ভারতের স্টার ইন্ডিয়া। আর এবার তাদের চাপেই ‘উদ্ভট’ সময়ে মাঠে গড়াবে এশিয়া কাপের ম্যাচ।
স্থানীয় একটি গণমাধ্যম থেকে জানা গেছে, ভারতীয় টিভি দর্শকদের কথা মাথায় রেখে সব ম্যাচ রাত সাড়ে আটটায় শুরুর জন্য চাপাচাপি করা হয়েছিল সম্প্রচার স্বত্বাধিকারী স্টার ইন্ডিয়ার পক্ষ থেকে। তবে, সেটা পুরোপুরি মেনে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মাঠের দর্শকদের ঘরে ফেরার ঝক্কির কথা ভেবে সাড়ে ৭টার চেয়ে খেলা শুরুর সময় পেছাতে রাজি হয়নি বিসিবি। সাড়ে সাতটায় শুরু হলেও দুই অর্ধ মিলিয়ে ৪০ ওভারের ম্যাচ শেষ হতে হতে ঘড়ির কাঁটা ১১টা ছুঁয়ে ফেলার কথা।
সেই সময় দর্শকদের বাড়তি নিরাপত্তার কথা কি আদৌ বিসিবি ভেবেছে কি না জানা যায়নি! জানিয়ে রাখা ভাল, ২৪ ফেব্রুয়ারি থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে এশিয়া কাপের মূল পর্ব। এর আগে, ১৯ তারিখ থেকে আফগানিস্তান ও আরব আমিরাতের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে কোয়ালিফায়িং ম্যাচ। চলবে ২২ তারিখ পর্যন্ত।
শেষ ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে ওমান। বাছাইপর্বের প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ফতুল্লাহর ওসমান আলী স্টেডিয়ামে। বাছাই পর্ব থেকে একটি দল মূল পর্বে খেলার সুযোগ পাবে। ১৩ তম এই আসরটির ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ মার্চ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে