,

আবারও হেরেছেন সাকিবরা

234489স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে শোয়েব মালিকের। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংস তাই নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নিয়েছিল তাঁকেই। কিন্তু পিএসএলের প্রথম আসরে প্রশ্নবিদ্ধ অধিনায়কত্ব করেই চলেছেন মালিক। বিশ্ব সেরা অলরাউন্ডারকে হাতে পেয়েও কাজে লাগাতে পারলেন না তিনি। আজ পেশোয়ার জালমির বিপক্ষেও আবারও ব্যর্থ করাচি, আবারও হারলেন সাকিবরা।
আজ ছিল গ্রুপ পর্বে করাচির শেষ ম্যাচ। এই গুরুত্বপূর্ণ ম্যাচে মুশফিকুর রহিমকে বসিয়ে রাখা হলো। তবে সাকিবকে বাদ দেওয়ার সাহস পায়নি দলটি। প্রথমে ব্যাট করতে নেমে অবশ্য খুব একটা ভালো পুঁজিও পায়নি করাচি। ২০ ওভারে মাত্র ১৫২ রান করেছিল তারা। সাকিব আজও ছিলেন ব্যাট হাতে ব্যর্থ। ১২ বলে ১১ রান করেই ড্যারেন সামির বলে ক্যাচ দিয়ে ফেরেন। ছোট এই ইনিংসে ছিল না কোনো চার কিংবা ছক্কা।

কিন্তু বোলিংয়ে আজ ঠিকই নিজেকে ফিরে পেয়েছিলেন সাকিব। নিজের প্রথম ৩ ওভারে মাত্র ১৩ রান দিয়ে পেশোয়ারের রান তাড়ায় বাঁধ দিয়েছিলেন তিনি। ম্যাচেও জয় দেখছিল করাচি। কিন্তু ব্র্যাড হজ একাই ম্যাচের মোড় ঘুড়িয়ে দিতে শুরু করেন উসামা মিরের বলে টানা ৩ ছয় মেরে। প্রতিপক্ষের এমন পাল্টা আক্রমণ দেখেও দলের সেরা বোলারকে বোলিংয়ে আনেননি মালিক। পেশোয়ারও ম্যাচ জিতে নেয় এই সুযোগে, ৯ বল হাতে রেখে। সাকিবের ১টি ওভার অব্যবহৃতই থেকে গেল।
আজকের এই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার ঝুঁকিতে পড়ে গেল করাচি। পরের ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে করাচির ভাগ্য।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে