,

তামিমের পিএসএল শেষ

tamim-psl20160217162314কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে পেশোয়ার জালমির একাদশে তামিম ইকবালকে না দেখে সবাই অবাক হয়েছিলেন। দলের সেরা পারফরমার নেই একাদশে! পরে জানা গেলো, তামিম ইকবাল না-কি উড়ে গিয়েছিলেন ব্যাংককে। স্ত্রীকে দেখে আসার জন্য। ব্যাংকক থেকে ফিরেও এসেছিলেন দুবাইতে। করাচি কিংসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দলের সঙ্গেই ছিলেন তামিম; কিন্তু এবারও তাকে সেরা একাদশে না দেখে সবাই অবাক হয়েছেন।

ব্যাপার কী! আফ্রিদির পাশে ডাগআউটে তামিমকে বসে থাকতে দেখে বিস্ময় আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত জানা গেলো আসল কারণটা। তামিম ইকবাল নিজেই খেলেননি। বিশ্রামে ছিলেন। যদিও সাকিব আল হাসানের করাচি কিংসকে হারিয়ে পেশোয়ার জালমি পয়েন্ট টেবিলের শীর্ষ দল হয়েই উঠেছে প্লে-অফে।

কিন্তু পেশোয়ার জালমির সমর্থকদের জন্য দুঃসংবাদ। প্লে-অফ কিংবা এরপর ফাইনালেও দলের সেরা পারফরমার তামিম ইকবালকে পাচ্ছে না তারা। কারণ, পিএসএলের মাঝপথেই দেশে ফিরে আসছেন তিনি। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য পিএসএলে নিজের দলকে এ অবস্থায় রেখে দেশে ফিরতে হচ্ছে এই ওপেনারকে। ঢাকায় ফিরছেন বৃহস্পতিবার। এরপর শুক্রবারই তিনি উড়াল দেবেন ব্যাংককের উদ্দেশে। সেখানেই পৃথিবীর আলো দেখবে তামিমের প্রথম সন্তান।

প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য বিসিবির কাছ থেকে ছুটিও নিয়ে ফেলেছেন তামিম। যে কারণে এশিয়া কাপ খেলা হচ্ছে না তামিমের। এবার পিএসএলেও মাঝপথ থেকে ফিরে আসছেন তিনি। তামিম যে আর পিএসএল খেলছেন না, সেটা নিশ্চিত করেছে পেশোয়ার জালমির একটি সূত্রও।

পিএসএলে ৬ ম্যাচ খেলে ২৬৭ রান করেছেন তামিম ইকবাল। এর মধ্যে রয়েছে তিনটি হাফ সেঞ্চুরির ইনিংস। দু’বার হয়েছেন ম্যাচ সেরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে