,

এশিয়া কাপ খেলতে আজ আসছে চার দল

ASIA-cup20160217080052স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের দামামা বেজে উঠতে আর কয়েকদিন মাত্র। তার আগেই অবশ্য শুরু হয়ে যাচ্ছে এশিয়ান দলগুলোর সেরার লড়াই। ২৪ ফেব্রুয়ারি মূল লড়াই শুরুর আগে মাঠে নেমে যাচ্ছে সহযোগি চারটি দেশ। আফগানিস্তান, হংকং, আরব আমিরাত এবং ওমান। ১৯ ফেব্রুয়ারি থেকে নারায়গঞ্জের ফতুল্লায় শুরু হয়ে যাবে এই চার দেশকে নিয়ে বাছাই পর্ব। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই পর্বের ম্যাচগুলো। এখান থেকেই সেরা একটি দল খেলবে এশিয়া কাপের মূল পর্বে। মোট ৫ দল নিয়ে ২৪ ফেব্রুয়ারি থেকে মিরপুরে শুরু হবে এশিয়া কাপের লড়াই।

প্রথমবারেরমত এবার এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। বাছাই পর্বের ম্যাচগুলোও অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ১৯ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান এবং আরব আমিরাত। একই দিন দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে হংকং এবং ওমান। ২০ ফেব্রুয়ারি মুখোমুখি আফগানিস্তান এবং ওমান। ২১ ফেব্রুয়ারি আরব আমিরাত মাঠে নামবে হংকংয়ের বিপক্ষে। ২২ ফেব্রুয়ারি আফগানিস্তান-হংকং এবং ওমান-আরব আমিরাত পরস্পরের বিপক্ষে খেলবে। ওইদিনই শেষ হবে বাছাই পর্বের ম্যাচ গুলো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে