চিত্র নায়ক মান্নার ৮ম মৃত্যুবার্ষিকী বুধবার

mannaবিনোদন প্রতিবেদক : দেখতে দেখতে আট বছর পেরিয়ে গেল। ১৭ ফেব্রুয়ারি নায়ক মান্নার ৮ম মৃত্যুবার্ষিকী। মান্না ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশে দিনটিতে বিশেষ মিলাদ মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে।

মান্না একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা এবং একজন সফল প্রযোজক। ১৯৮৪ সালে এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধান কার্যক্রমে মান্নার চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে। তার প্রথম আভিনীত ছবি তওবা (১৯৮৪)। মান্না সাড়ে তিন শতাধিক ছবিতে অভিনয় করেছিলেন।

মান্না অভিনীত উল্লেখযোগ্য ছবি হচ্ছে-সিপাহী, যন্ত্রণা, অমর, পাগলী, দাঙ্গা, ত্রাস, জনতার বাদশা, লাল বাদশা, আম্মাজান, আব্বাজানা, রুটি, দেশ দরদী, অন্ধ আইন, স্বামী স্ত্রীর যুদ্ধ, অবুঝ শিশু, মায়ের মর্যাদা, মা বাবার স্বপ্ন, হৃদয় থেকে পাওয়া ইত্যাদি।

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যান নায়ক মান্না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত