,

ব্রাজিলে নেইমারের সম্পত্তি বাজেয়াপ্ত

neimar20160216045410স্পোর্টস ডেস্ক : কর ফাঁকি দেওয়ার জন্য নেইমারের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ব্রাজিলের আদালত। সোমবার সাও পাওলোর ফেডারেল কোর্ট নেইমারের ১৯২ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়ালের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়। যার আনুমানিক মূল্য প্রায় ৭০ মিলিয়ন মার্কিন ডলার।

২০১১ থেকে ২০১৩ এই দুই বছরে দুই বছরে প্রায় ১০ মিলিয়ন পাউন্ড কর ফাঁকি দিয়েছেন নেইমার। এর আগে বহুবার জানিয়েও লাভ না-হওয়ায় আদালত নেইমারের সম্পত্তি বাজেয়াপ্ত করে। আদালত রায় ঘোষণার সময় জানায়, অভিযুক্ত আদালতে হাজির হওয়ার নির্দেশ অমান্য করায় এবং নির্দিষ্ট সময়ের ভেতর কর পরিশোধ না করায় এই সিদ্ধান্ত নেয়া হল।

ব্রাজিলের ফেডারেল কর এজেন্সির অডিটর ইয়াগারো জাঙ্গ মার্টিনস এপিকে দেয়া সাক্ষাৎকারে জানান, নেইমার যদি কর ফাঁকি মামলায় জরিমানার অর্থ পরিশোধ করেন তবে তাকে জেলে যেতে হবে না। এদিকে কর ফাঁকির মামলায় নেইমার বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ