বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাড়পত্র পেল ‘হিরো ৪২০’ [ভিডিওসহ]

bd-nusraat-om-jugantor_4381বিনোদন ডেস্ক : বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ভারত-বাংলাদেশের যৌথ চলচ্চিত্র ‘হিরো ৪২০’। গত বুধবার সেন্সর বোর্ডে ছাড়পত্রের জন্য আবেদন করার অনুমতি দেয়া হয়। এরপরই সোমবার ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।

সেন্সর ছাড়পত্র পাওয়ায় আগামী  ১৯ ফেব্রুয়ারি পূর্ব নিধারিত তারিখেই বাংলাদেশে মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এস কে মুভিজের যৌথ প্রযোজনার ‘হিরো ৪২০’ ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন সৈকত নাসির ও ভারতের সুজিত মণ্ডল।

ছবিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, রিয়া সেন, ওম প্রমুখ।

‘হিরো ৪২০’ সিনেমার গানগুলো ইতিমধ্যেই ইউটিউবে আপ করা হয়েছে। গানগুলো বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে ‘থ্রিজি’ শিরোনামের গানটি। এই গানে একসঙ্গে কোমর দুলিয়েছেন ওম, নুসরাত এবং রিয়া।

এদিকে যৌথ প্রযোজনার এই সিনেমায় বাংলাদেশের তুলনায় ভারতের অভিনয় শিল্পীদের আধিক্য থাকায় ভালোই সমালোচনার শিকার হচ্ছে সিনেমার পুরো টিম। তাছাড়া বাংলাদেশে খুব কম শুটিং হয়েছে সিনেমায়।

প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নুসরাত ফারিয়ার এটি দ্বিতীয় ছবি। এর আগে ‘আশিকি’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। আর নায়ক ওমও এর আগে যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছেন। তবে নুসরাতের সঙ্গে এবারই প্রথম জুটি বেধেছেন।  

এ জাতীয় আরও খবর

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪