সানির উদ্দেশ্যে খোলা চিঠি
বিনোদন ডেস্ক : সানির সাক্ষাৎকার ঘিরে জমে ওঠা বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন অভিনেতা-পরিচালক অমল পালেকরের স্ত্রী সন্ধ্যা গোখলে৷ এক টেলিভিশন সাক্ষাৎকারে সানিকে বেশ কিছু অস্ব্স্তিকর প্রশ্নের মুখে পড়তে হয়৷ তা নিয়ে কার্যত দ্বিধাবিভক্ত ছিল বলিপাড়া৷ কেউ কেউ যেমন সানির অতীত নিয়ে খোঁটা দিয়ে প্রশ্ন কারাকে সমর্থন করেননি, কেউ কেউ আবার সানির অতীত পেশাকে ভালো চোখে নেননি৷ এসবের মধ্যেই আমির খান দাঁড়িয়েছিলেন সানির পাশেই৷ এবার সন্ধ্যা গোখলে দীর্ঘ খোলা চিঠি পাঠালেন সানির উদ্দেশ্যে৷

অতীত নিয়ে তাঁর কোনও আক্ষেপ আছে কি না, শরীর প্রদর্শনের মাধ্যমেই কেরিয়ারে তিনি এগিয়ে যেতে চান কি না, এরকম একাধিক অস্বশ্তিকর প্রশ্ন করা হয়েছিল সানিকে৷ ক্যামেরার সামনে সানি সে সবের সাধ্যমতো উত্তর দিলেও, ইন্টারভিউ শেষে মানসিরভাবে ভেঙে পড়েছিলেন৷ সানির স্বামী ড্যানিয়েল জানিয়েছিলেন এ নিয়ে সানি কান্নাকাটিও করেন৷ কিন্তু অতীতকে স্বীকার করার পথে হাঁটেননি৷ এবার সন্ধ্যা গোখলে চিঠি দিয়ে সানির প্রশংসাই করলেন৷ যেভাবে সানি প্রশ্নবান সামলেছেন, তার প্রশংসা তো করলেন৷ পাশাপাশি ব্যঙ্গ করে বললেন, যে ধরনের প্রশ্ন সানি পালটা করতে পারতেন তাও লিখে দিলেন তাঁর খোলা চিঠিতে৷
এ চিঠিতে সানিকে সমর্থনের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দিকও তুলে এনেছেন সন্ধ্যা৷ এই হ্যাস ট্যাগ বিপ্লবের জমানায় কোনটা অনুমোদিত আর কোনটা আপত্তিকর সেই লাইনটা কে টানবে-এটাই তাঁর প্রশ্ন৷ সেইসঙ্গে উল্লেখ করেছেন পর্নোগ্রাফি এদেশে কোনও অপরাধ নয়৷ সুতরাং একদিকে পর্নসাইটের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় উল্লাস প্রকাশ, অন্যদিকে প্রাক্তন পর্নস্টারকে খোঁচা দিয়ে প্রশ্ন করার মধ্যে যে সমাজেরই দ্বিচারিতা ফুটে উঠেছে, তাইই সন্ধ্যা জানিয়েছেন তাঁর এ চিঠিতে৷











