,

নতুন ‘প্রেম’ রণবীরের!

 

বিনোদন ডেস্ক : এই তো মাত্র কিছুদিন আগেই ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীর কাপুরের বিচ্ছেদের খবরে শোরগোল পড়েছিল বলিউডে। কিন্তু ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদের মাস খানেকের মধ্যেই নতুন করে প্রেমে পড়লেন রণবীর কাপুর? রণবীর কাপুরের নতুন প্রেম—এ বিষয়টা নিয়ে অনেকেই ধন্দে পড়েছিলেন। শেষ পর্যন্ত মিড-ডে ডটকম জানিয়েছে, একাকিত্ব, বিরহ কিংবা ক্যাটরিনার বিচ্ছেদ ভুলতে নিজেই নিজেকে নতুন একটি গাড়ি উপহার দিয়েছেন রণবীর। আর সেই নতুন গাড়ির প্রেমেই এখন মত্ত আছেন এই তারকা অভিনেতা।181823-ranbir-kapoor-650

রণবীর কাপুরের নতুন গাড়িসম্প্রতি প্রযোজক করণ জোহরের সঙ্গে রণবীর কাপুরকে তাঁর নীল (রয়্যাল ব্লু) রঙের নতুন এই রেঞ্জ রোভার গাড়িতে চেপে বান্দ্রার একটি জনপ্রিয় স্থানে ঘুরতে দেখা গেছে।এ গাড়ির নম্বরপ্লেটটিও একটি বিশেষ সংখ্যার। ৮ সংখ্যাটির প্রতি রণবীরের দুর্বলতা রয়েছে। ৮ সংখ্যাটি তাঁর ‘লাকি নম্বর’। নতুন করে সৌভাগ্য খুঁজতেই হয়তো রণবীর তাঁর এই নতুন গাড়িটির নম্বরপ্লেটে ৮ সংখ্যাটি বসিয়েছেন।

প্রসঙ্গত, একই মডেলের আরও একটি গাড়ি রয়েছে রণবীরের। অবশ্য ওই গাড়িটির রং সাদা।
গাড়ি নিয়ে রণবীরের এই মাতামাতিতে অনেকেই মন্তব্য করেছেন, গাড়ি আর পুরুষের মধ্যে বিশেষ সম্পর্ক আছে। আর রণবীরও নতুন করে নারী নয়, গাড়ির প্রেমে পড়ে ঠিকই করেছেন। কে জানে বিচ্ছেদের কারণে ভেঙে পড়া মনটাকে চাঙা করতেই হয়তো তাঁর এই ‘নতুন প্রেম’!

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ