,

সইফের প্রতিজ্ঞা ভাঙলেন করিনা

news-image

বিনোদন ডেস্ক : আর যাই করি না কেন, বিয়ের পর পর্দায় চুমু খাব না— সইফ আলি খানকে বিয়ে করার পর এমনই ধনুকভাঙা পণ করেছিলেন বেগমসাহেবা করিনা কপূর খান। কিন্তু সে প্রতিজ্ঞা আর থাকল কই? তাঁর নতুন হিরো অর্জুন কপূরকে বেশ রোম্যান্টিক চুমু খেলেন বেবো। ‘কি অ্যান্ড কা’-এর নতুন পোস্টার তারই প্রমাণ।

 
২০১২-এ বিয়ের সময় বেবো নাকি সইফকে প্রমিস করেছিলেন, পর্দায় আর চুমু খাবেন না। রিল হোক বা রিয়েল— দুই লাইফেই করিনার চুমু পাবেন একমাত্র সইফই। সেই প্রমিস এতদিন বজায় রেখেছিলেন নায়িকা। সিলভার স্ক্রিনে চুমু বাঁচিয়েই কাটিয়েছেন এই ক’বছর। তবে সে প্রতিজ্ঞা আর থাকল না।

image (2)
কিন্তু চুমুর এই প্রতিজ্ঞাভঙ্গ কি সইফের অনুমতিতে? বি-টাউনের অনেকেই এখন এই প্রশ্ন তুলছেন। যদিও এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই।এই ছবিতে হাউস হাজব্যান্ড অর্জুন আর অ্যাম্বিশাস করিনার জুটি ইতিমধ্যেই পছন্দ করছেন দর্শকরা। আর বালকির পরিচালনায় ছবিটি মুক্তি পাবে আগামী ১ এপ্রিল।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর