জুটি হিসেবে মাহিকে চান শাকিব খান

Shakib-L20160215113606বিনোদন প্রতিবেদক : ঢালিউড কিং শাকিব খান। তার নামেই ছবি চলে। তাকে ঘিরেই টাকা লগ্নি হয় ঢাকাই চলচ্চিত্রে। স্বভাবতই তিনি পরিচালক ও প্রযোজকদের আস্থার নাম।

তবে জুটি নিয়ে গেল বছর দুই ধরেই বিপাকে রয়েছেন শাকিব। গেল বছরে অপু বিশ্বাসকে নিয়ে সফলতা পেলেও দর্শক ক্রমশই মুখ ফিরিয়ে নিচ্ছে এই একঘেয়েমির জুটি থেকে। তারা চাইছেন শাকিবের সঙ্গে নতুন নতুন মুখ। সেই ভাবনা থেকে পরিচালকরাও নিত্য পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন।

তবে হলফ করে বলা যায় তার ফলাফল একেবারেই শূন্য। পরীমনি থেকে শুরু করে অনেক নায়িকাই শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন। কিন্তু কেউই সাফল্য এনে দিতে পারেননি। তাই ঘুরে ফিরে আসছিল ঢালিউডের শীর্ষ অভিনেত্রী মাহিয়া মাহির নাম।

এর আগে পি এ কাজলের ‘লাভ আজকাল’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন শাকিব ও মাহি। সেই ছবিটি ছিলো সুপার ডুপার হিট। এরপর গেল বছরের শেষের দিকে ভার্সেটাইল মিডিয়া থেকে মাহির জীবনী নিয়ে নির্মিত ‘মাহি’ নামের একটি ছবিতে জুটি হয়ে কাজ করার কথা শোনা গিয়েছিলো শাকিব-মাহির। কিন্তু সেটি আওয়াজেই মিলিয়ে গেছে।

Mahi
তাই দর্শক চাহিদার কথা ভেবে শাকিব খান নিজেই এবার মুখ খুললেন মাহিকে নিয়ে ছবি করার বিষয়ে। আজ সোমবার, ১৫ ফেব্রুয়ারি বিকেল পৌনে পাঁচটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে শাকিব মাহির সঙ্গে একটি ছবি পোস্ট দিয়েছেন। ছবির ক্যাপশানে লিখেছেন, ‘আবারো পর্দায় আসতে পারে এই জুটি। এই জুটির আরেকটি ছবি হোক কে কে চান?’

পোস্টটি দেয়ার সঙ্গে সঙ্গে সেটিকে সমর্থন জানাচ্ছেন শাকিব ভক্তরা। লাইক করার পাশাপাশি অনেকে শেয়ারও করছেন পোস্টটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত