,

নতুন প্রেমে রণবীর!

ranbir-jugantor_4306বিনোদন ডেস্ক : কিছুদিন আগেই প্রেমিকা বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফের সঙ্গে বিচ্ছেদে জড়িয়েছেন রণবীর কাপুর। বলিউডের এ নায়ক ফের প্রেমে পড়েছেন।

তবে কোনো মেয়ের প্রেমে নয়, গাড়ির প্রেমে পড়েছেন রণবীর।

ক্যাটরিনার সঙ্গে রণবীরের নতুন প্রেমিকার কোনও মিল নেই ঠিকই। কিন্তু ক্যাটের থেকে তাকে কোনও অংশে কম ভালবাসেন না রণবীর। নায়কের ‘নিউ লভ’ একটি নীল রেঞ্জ রোভার গাড়ি। নিজেই নিজেকে গাড়িটি উপহার দিয়েছেন তিনি।

গাড়ির প্রতি অন্যরকম এক আকর্ষণ কাজ করে ‘রাজনীতি’তে অভিনয় করে ভারত মাতানো এ অভিনয় শিল্পীর। কিছুদিন আগেও একটি সাদা অডি এ-এইট গাড়ি কিনেছিলেন রণবীর। আগে থেকেই তার কালেকশনে একটি লাল অডি এ-এইট, মার্সিডিজ বেঞ্জ জি সিক্সটি থ্রি এবং একটি রেঞ্জ রোভার ছিলই। তবুও মুম্বাইতে এখন নীল রেঞ্জ রোভার গাড়িটি গাড়িটি নিয়ে ঘুরছেন তিনি।

কিন্তু তার এই গাড়িটি কেনার কারণ হিসেবে অনেকেই ব্রেক-আপ জল্পনাকে সামনে আনছেন। বলিউডের একটা বড় অংশের মতে, বিরহের দুঃখ ভুলতেই নিজের জন্য এই বিলাসবহুল গাড়িটি কিনেছেন রণবীর।

প্রসঙ্গত, রণবীর কাপুর একসময় বলিউডের নায়িকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেমে মজেছিলেন। তবে সেই সম্পর্কেল পাঠ চুকিয়ে নতুন করে প্রেম শুরু করেছিলেন সালমান খানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে। দীর্ঘদিন একসঙ্গে একই ছাদের নিচে বসবাস করেছেন এ জুটি। তাদের মাঝে নাকি আংটিও বদল হয়েছিল। তবে সেই সম্পর্কের মাঝেও ফাটল ধরেছে। আলাদা হয়ে গেছেন দুজনে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে